এক্সপ্লোর

RG Kar Case: 'BJP-র ভূমিকা খুব একটা ভাল লাগছে না', বললেন RG করের নির্যাতিতার মা-বাবা

Kolkata News: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর নয় নয় করে চার মাস পেরোতে চলেছে।

কলকাতা: এবার BJP-র ভূমিকায় প্রশ্ন তুললেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। BJP-র ভূমিকা ভাল লাগছে না বলে মন্তব্য করলেন তাঁরা। কলকাতায় এলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দেখা করেননি তাঁদের সঙ্গে, তা তুলে ধরলেন। জানালেন, তাঁদের মেয়ে চলে গিয়েছে। এতে কারও কিছু যায় আসে না। (RG Kar Case)

কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর নয় নয় করে চার মাস পেরোতে চলেছে। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি আদালতে। সেই আবহে ফের সংবাদমাধ্যমে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার বাবা বলেন, "সত্যি কথা বলতে কী, BJP-র ভূমিকা খুব একটা ভাল লাগছে না। প্রথম দিন থেকে ওরা বিষয়টি নিয়ে কী ভাবছে জানি না।" (Kolkata News)

নির্যাতিতার বাবা আরও বলেন, "অমিত শাহ কলকাতায় এলেন। আমরা ইমেল করেছিলাম। উনি আমাদের সঙ্গে দেখা করলেন না। ঘটনাটি নিয়ে আজ পর্যন্ত কেউ মুখও খোলেননি। কেন জানি না। বিষয়টা পুরো তাঁদেরই। দেখা করে ভাল করে বলতে চাই। অমিত শাহের সঙ্গে দেখা করতে পারব মনে হয়েছিল। কিছু পাব না জানি। কিন্তু মনে তো প্রলেপ পড়ত? তাঁদের কিন্তু জবাব দিতে হয়েছে। কোনও আলোচনাই হচ্ছে না।"

নির্যাতিতার মা বলেন, "কেউ গুরুত্ব দিচ্ছেন না, কেউ না। ৮ তারিখে আমার মেয়েটা যে ডিউটিতে গেল, সে হারিয়ে গেল। আমাদেরই হারিয়ে গেল। কারও কিছু যায় আসে না।" আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কাল স্বাস্থ্যভবন অভিযান রয়েছে। সেখানে যোগ দেবেন নির্যাতিতার মা বাবা। কলকাতায় আসতে না পারলেও, সকলকে নিজ নিজ এলাকায় আন্দোলনে নামতে আর্জি জানিয়েছেন তাঁরা।

নির্যাতিতার বাবার কথায়, "আন্দোলন যে ঝিমিয়ে গিয়েছে, সরকার পুরনো ফর্মে ফিরে গিয়েছে। অভীক-বিরূপাক্ষকে আবার কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। আন্দোলন থিতিয়ে গিয়েছে বলেই সরকার এই সাহস পাচ্ছে। এর বিরুদ্ধে আগামী কাল যে বিক্ষোভ-মিছিল হবে, আমরা যোগ দেব। স্বাস্থ্যভবন পর্যন্ত অভিযানে যাব। আমাদেরও আন্দোলন করতে হবে, বুঝে গিয়েছি। আন্দোলন না করলে বিচার পাব না আমরা।"

আর জি কর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত একা সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। সম্প্রতি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে শুধুই হতাশা তাঁদের চোখেমুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget