এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে দোষীসাব্যস্ত একা সঞ্জয় রায়, 'তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি ?..'

WBJDF On RG Kar Case: তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফলেট বিলি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের

কলকাতা: আর জি কর কাণ্ডে দোষীসাব্যস্ত একা সঞ্জয় রায়। তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফলেট বিলি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। সেখানে অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে। 
 
১) অভয়ার পোস্ট মর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন surface-এ আঘাতের কারণে হতে পারে। কিন্তু যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয়, তবে scalp-এর নীচে রক্তক্ষরণ কীভাবে?
 
২) সেমিনার রুমে কোনও ধস্তাধস্তি বা রক্তের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে আঘাতটি কোথায় এবং কিসের দ্বারা হয়েছে? 
 
৩) রিপোর্টে দেওয়াল বা অন্য কোথাও কোনও রক্ত বা নমুনার চিহ্ন নেই। তাহলে ঘটনাস্থল আদৌ কি সেমিনার রুম?
 
৪) অভয়ার মা-বাবাকে আত্মহত্যার কথা নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে জানিয়েছিলেন। কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন এবং নন-মেডিক্যাল ব্যক্তি হয়ে কীভাবে বুঝলেন?

৫) অ্যাসিস্ট্যান্ট সুপারকে কেউ কি আত্মহত্যার কথা জানাতে বলেছিল? CBI চার্জশিটে তার স্টেটমেন্ট কেন অন্তর্ভুক্ত করা হয়নি ?
 
৬) অভয়ার বাবা-মাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে ৩ ঘণ্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন? 

৭) কার নির্দেশে অভয়ার বাবা-মাকে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয়নি?

৮) সেমিনার রুমে এত বহিরাগত ছিল কেন এবং তারা কী করছিল? 
 
৯) অভয়ার বাবা-মাকে মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি কেন?

১০) সৎকারে পুলিশের তাড়াহুড়ো কেন? 

১১) কে বা কারা দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছিল?
 
১২) চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন?

১৩) তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি?
 
১৪) অভয়ার মৃতদেহ যে ম্যাট্রেসের ওপর পাওয়া যায়, তার ওপর বিছানো চাদর পরিপাটি করে সাজানো। ল্যাপটপ, ব্যাগ, পাশে রাখা জুতো - সবই খুব গুছিয়ে রাখা। ধর্ষণ, খুনের পর কীভাবে সবকিছু এরকম পরিপাটি ভাবে থাকতে পারে?
 
১৫) সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গ ও পায়ুর স্যাম্পলে অন্তত অন্য একজনের DNA পাওয়া গেছে। কে সে? 

১৬) ২১ অগাস্ট CBI-কে এই তথ্য দেওয়া হলেও, এবিষয়ে তদন্তে অগ্রগতি হল না কেন?
 
১৭) আর জি কর মেডিক্যাল কলেজে এত বিল্ডিং থাকতে সংস্কারের জন্য প্রথম ভাঙচুর সেমিনার রুম লাগোয়া ঘরেই কেন করা হল?
 
১৮) অভয়ার পোস্ট মর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে, তা কোনও ভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয়। CBI সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করলেও, প্রাথমিক চার্জশিটে তার কোনও উল্লেখ নেই। কেন দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করে তদন্ত প্রক্রিয়া এগনো যাচ্ছে না? 

১৯) কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে?
 
২০) দেশের স্বাধীনতার ৭৭ বছর পরেও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কেন?

আরও পড়ুন, ওপার বাংলা থেকে এসে কেটে নিল ফসল, প্রতিবাদে পাথরের আঘাতে আহত এক ভারতীয় !

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget