এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডের প্রতিবাদে নেমে 'আক্রান্ত' মহিলা কাঁথিতে !

Women Attack During Protest For RG Kar: হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় 'হামলা' মহিলা প্রতিবাদীর ওপর, মর্মান্তিক ঘটনা কাঁথির পোস্ট অফিস মোড়ে..

পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। আর এই প্রতিবাদের মাঝেই উঠে আসছে হামলার অভিযোগ। এবার কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় 'আক্রান্ত' মহিলা।

হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় 'হামলা'। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা। এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে কাঁথি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাঁথিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসে ছিলেন। এরপর পাশেরই এক চশমার দোকানদার মাহেফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিড়ে দেয় এবং ব্যাপক মারধর করে। মাহফুজের সাথে ছিল আরো এক দুষ্কৃতী। এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয়। এবং বলতে থাকেন আরজিকর কাণ্ডের দোষীদেরকে আড়াল করার জন্য এই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিঁড়ে দিয়েছে। এরপর দ্রুত উত্তেজনা ছড়ায় কাঁথিতে।

বহু প্রতিবাদীরা একজোট হয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চালায়। ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু উত্তেজনা চরম আকার নেয়। পুলিশকে রীতিমতো সামাল দিতে হিমশিম খেতে হয়। অবিলম্বে প্রতিবাদী মহিলার ওপর আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবি জানায় বিক্ষোভকারীরা। পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালায়। বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। দোষী ঐ ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে পড়েন। দিব্যেন্দুর মধ্যস্থতায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে সাময়িক মহিলার ধরনা অবরোধ ও বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যথা সময়ে গ্রেফতার না হলে ফের কাঁথিতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। নতুন করে উত্তেজনা কাঁথিতে।

আরও পড়ুন, সুখবর, পুজোর আগে রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস !

সম্প্রতি নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠে এসেছিল। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ আসে। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।এক আন্দোলনকারী জানিয়েছিলেন, ' পুলিশের তৎপরতা থাকলে এমন কিছু ঘটত না।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget