এক্সপ্লোর

RG Kar Update: 'আন্দোলন চললে জনরোষ, বাঁচাতে আসবে না তৃণমূল', বেলাগাম হুঁশিয়ারি সাংসদের

Bankura News: সাংসদের হুঁশিয়ারি থেকে বাদ যায়নি পুলিশও। মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা করলে হাত মুচড়ে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার সাংসদ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যজুড়ে আন্দোলন চলছে। তার মধ্যেই সেই আন্দোলনকে নিশানা করে শাসকদলের একের পর এক নেতার মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। আগে কোচবিহারের উদয়ন গুহ। এবার বাঁকুড়ার অরূপ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা করলে হাত মুচড়ে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার সাংসদ। একই সঙ্গে ডাক্তারদের প্রতিও তোপ দেগেছেন সাংসদ। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তাঁর গলায়। বাদ যায়নি পুলিশও, বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে সাংসদকে হুঁশিয়ারি দিতে দেখা গেল পুলিশের একাংশকেও।  

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ১০ দিন ধরে লাগাতার কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বিরোধী দল ও গণসংগঠনগুলি। সাধারণ মানুষের আন্দোলনে উত্তাল রাজ্য। সারা দেশে, বিদেশেও অনেক জায়গায় এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে বিরোধীদের আন্দোলনে অভিযোগের তির তৃণমূল সরকারের দিকেই। মমতার পদত্যাগ চেয়ে রাস্তায় নেমেছেন বিরোধীরা। এই পরিস্থিতি দোষীর ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছে তৃণমূলও। ব্লকে ব্লকে মিছিলের নির্দেশ দেওয়া হচ্ছে। দলীয় নির্দেশে শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে মাচানতলা পর্যন্ত মূলত মহিলাদের নিয়ে মিছিল করে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। মিছিল শেষে মাচানতলায় আকাশ মুক্তমঞ্চ থেকে বিরোধীদের আন্দোলনকে তুলোধোনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরও সতর্ক করেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। পরোক্ষে বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে পুলিশের একাংশকেও একহাত নিতে দেখা যায় তাঁকে। গতকালের সভামঞ্চ থেকে সাংসদ বলেন, 'মনিপুরে যখন মহিলাদের উপর অত্যাচার হয় তখন সিপিএম কোথায় ছিল? আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাইট শোর সিনেমা দেখার মতো করে মহিলাদের রাস্তায় নামানো হচ্ছে। এভাবে মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে তৃণমূল কর্মীরা আপনাদের হাত মুচড়ে দেবে।'

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের সতর্ক করে সাংসদ বলেন, 'কর্মবিরতির নামে অনেক জুনিয়ার চিকিৎসক বেড়াতে যাচ্ছেন। অনেকে বাড়ি যাচ্ছেন। আপনারা ডাক্তারি করতে এসেছেন রাজনীতি করতে নয়। তাই আপনারা পরিষেবা স্বাভাবিক রাখুন। হাসপাতালে রোগী মারা যেতে শুরু করলে গ্রামগঞ্জ থেকে দলে দলে লোক হাসপাতালে ছুটে আসবে। জনরোষ তৈরি হবে। তখন আমরা সামলাতে পারবো না।' অবরোধের নামে 

গতকালের সভামঞ্চ থেকে পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দেন সাংসদ। তাঁর বক্তব্য, 'পুলিশের একাংশ সাপের মুখে চুমু খাচ্ছেন আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। মিটিং মিছিল করতে দিয়ে বিরোধীদের মদত দিচ্ছেন। আমাদের কর্মীরা সব নজর রাখছে। মনে রাখবেন আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে।'  

সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিএম। সিপিএম নেতৃত্বের দাবি তৃণমূল সাংসদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না। সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়ের কটাক্ষ, 'সাধারণ মানুষের আন্দোলনের মুখে পড়ে এখন শুধু বিরোধীদের নয় আন্দোলনকারী চিকিৎসক, পুলিশ সহ সকলকেই শত্রু মনে করছে তৃণমূল।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG কর কাণ্ডের মাঝেই মালদায় হাসপাতালে আক্রান্ত ডাক্তার-নার্স, গ্রেফতার TMC নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget