এক্সপ্লোর

RG Kar Doctor Death Case: পূর্বপুরুষের হাতে সৃষ্টি, সেখানেই তরুণী চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার, প্রতিবাদে রাস্তায় RG কর প্রতিষ্ঠাতার পরিবার

RG Kar Protests: চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

সুনীত হালদার, হাওড়া: পূর্বপুরুষের হাতে প্রতিষ্ঠা যে আর জি কর হাসপাতালের, সেখানেই তরুণী চিকিৎসকের উপর অমানবিক অত্যাচার, ধর্ষণ ও খুনের অভিযোগ। সেই ঘটনায় এবার বিচারের দাবিতে পথে নামলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা-চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যেরা। কর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিচারের দাবিতে তাই পথে নামতে হয়েছে তাঁদের। (RG Kar Doctor Death Case)

চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সোদপুরে নির্যাতিতার পরিবারে যখন হাহাকার, সেই সময় হাওড়ার বেতড়ের কর পরিবারেও অসম্মানের গ্লানি চোখে পড়ছে। তাই আর জি করের প্রতিষ্ঠাতা তথা চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যেরাও প্রতিবাদে পথে নেমেছেন।(RG Kar Protests)

শনিবার মধ্যরাতে সাঁতরাগাছি থেকে মিছিলে সামিল হন আর জি কর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যেরা। রাধাগোবিন্দের পরিবারের সদস্যা স্বাগতা ঘোষ বলেন, "একটি রাত্রি নেমে থেমে যাব, তাহলে তো হয়ে গেল! থেমে যাওয়ার রেজাল্ট পেয়ে গিয়েছি আমরা। সেই কারণে আর থামছি না আমরা।"

১৮৮৬ সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে ফেরেন রাধাগোবিন্দ। তৈরি করেন এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল, সেই সময় যার নাম ছিল ক্যালকাটা মেডিক্যাল স্কুল। রাজ্য সরকার অধিগ্রহণ করার পর নাম পাল্টে হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হয়।

হাওড়ার বেতড়ের বাড়িতে কর পরিবারের চতুর্থ প্রজন্মের বাস। পুরনো বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারের কৃতী চিকিৎসকের নামাঙ্কিত হাসপাতালের এই ঘটনা তাদের পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছেন রাধাগোবিন্দের পরিবারের বর্তমান প্রজন্ম। স্বাগতা বলেন, "এই প্রতিষ্ঠানে সঙ্গে আমাদের নামও জড়িয়ে রয়েছে। সেই কারণে আমরাও অত্যন্ত ব্যথিত। যেভাবে নামটি কলুষিত হল, সেটা অত্যন্ত নিন্দনীয়।"

পাশাপাশি, হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সহমর্মিতা জানিয়েছে আর জি কর কর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবার। স্বাগতার কথায়, "চিকিৎসকেরা যে ধর্মঘট ডেকেছেন, সেটাকে অস্বীকার করা যায় না। তাঁদের সহকর্মীকে যদি এভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়, তাঁদেরও প্রতিবাদ জানানোর ভাষা রয়েছে, সেভাবেই প্রতিবাদ জানাচ্ছেন।"

আর জি কর হাসপাতালের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রাজ্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে। সিবিআই মামলার তদন্ত করলেও, সুবিচারের দাবিতে আন্দোলন থামেনি। তাই সুবিচার না মেলা পর্যন্ত তাঁরাও প্রতিবাদ জারি রাখবেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা চিকিৎসক রাধাগোবিন্দের পরিবারের সদস্যেরাও।

আরও পড়ুন: RG Kar Doctor Death Case: RG কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget