এক্সপ্লোর

RG Kar Case : 'শরীর কাঁপছিল, মৃত্যুর খবর পেয়েও ২ বার ফোন করেছিলাম',বিভীষিকাময় দিনের কথায় নির্যাতিতার বিশেষ বন্ধু

RG Kar Doctor Death Case : 'কাকুর ফোন এল ১১ টা নাগাদ....একটা বিভীষিকাময় সময় ....' প্রথমবার এবিপি আনন্দে ক্যামেরার মুখোমুখি নির্যাতিতার বিশেষ বন্ধু

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : দিনে ১৫ - ২০ বার কথা হত ফোনে। তবে দুজনেই ব্যস্ত মানুষ। হাসপাতালের ডিউটি, পড়াশোনা এসবেই কাটত দিনের সিংহভাগ। দুজনের কর্মক্ষেত্রও দূরে দূরে। তাই মনের খুব কাছাকাছি থাকলেও নির্যাতিতা ও তাঁর বিশেষ বন্ধুর দেখা হত কম । তাই ফোনেই সংযোগে থাকতেন । সেই দিনটা ছিল ৮ অগাস্ট। 'সেদিন যখন ফোন করে বলেছিল একটু ব্যস্ত আছি। একটু পরে ফোন করছি। ' ভাবেননি ওটাই হবে শেষ কথা ! 

এমবিবিএস পড়তে পড়তে পরিচিতি , বন্ধুত্ব, ভাল বন্ধুত্ব। সেই মানুষটি যে আর নেই, এখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না তাঁর প্রিয় বন্ধু। রাতে মেসেজে কথোপকথন চলতই কিন্তু সেদিন হয়নি। তাই রাতে শুতে যাওয়ার আগে মেসেজ করে শুতে যান তিনি। সেই মেসেজের উত্তর আসেনি। সকাল অবধি। তারপর আবার ফোন। না ফোন বেজে যায়। ওপার থেকে মেলেনি সাড়া। তাও মনে খটকা লাগেনি, ভেবেছিলেন রোগী নিয়ে ব্যস্ত ! কিন্তু এরপর ফোনটা আসে নির্যাতিতার বাবার থেকে। 'কাকুর ফোন এল ১১ টা নাগাদ'।

সেই ভয়াবহ দিনের কথা ভাবতে গলা কেঁপে যায় তাঁর। জানতে পারেন, 'আত্মহত্যা করেছেন' বিশেষ বন্ধু। কারণ তেমনটাই তখনও অবধি জানতে পেরেছিল নির্যাতিতার পরিবার। 'ফোনটা আসতেই শরীর কাঁপতে শুরু করে। শরীর অসুস্থ লাগতে শুরু করে। আমিও তখন আমার হাসপাতালে কর্মরত ছিলাম। তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ার ব্যবস্থা করা হয়। '

দুঃসংবাদ পাওয়ার পরও নির্যাতিতাকে দুই বার ফোন করেছিলেন তিনি। ফোন বেজে যায়। তারপর ফোন করেন ওই হাসপাতালেরই আরেক পরিচিতকে। তিনিও শুধু বলেন, তাঁরা যেন তাড়াতাড়ি চলে আসেন।.....'একটা বিভীষিকাময় সময় ....'

তিনি পৌঁছনোর আগে সেখানে পৌঁছেছিলেন নির্যাতিতার বাবা-মা। বিশেষ বন্ধু পৌঁছন অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে। সেখানে পৌঁছে সেমিনার রুমের সামনে করিডোরে গিয়ে দেখেন প্রচণ্ড ভিড় ! 'আমি আসলে এর আগে আরজি করে কোনওদিন যাইনি' বলছিলেন নির্যাতিতার বিশেষ বন্ধুটি। তারপর ঠেলেঠুলে ভিতরে যান তাঁরা। সেমিনার রুমের উল্টোদিকের ঘরে বসানো হয়। 

নির্যাতিতার দেহের পাশ থেকে পাওয়া গিয়েছিল একটি ডায়েরি। যার ২-৩ টি পাতা ছিল ছেঁড়া। কী ছিল তাতে ? বন্ধু জানালেন, 'ও ডায়েরি লিখত না। রুটিন বানাত। কখন রোগী দেখবে, কখন পড়বে, কখন পড়াশোনার ভিডিও দেখবে। রুটিন বানাত প্রতিদিন। প্রচণ্ড অর্গানাইজ় ছিল । '

আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget