এক্সপ্লোর

Junior Doctor Hunger Strike: ধর্মতলায় অনশনে সামিল RG কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরাও

RG Kar Doctor Death Protest: ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের আমরণ অনশনে এবার যোগ দিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death protest) ঘটনার প্রতিবাদে ১০ দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় (Dharmatala) রিলে আমরণ অনশনে (Relay Hunger strike) বসেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এই রিলে অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। প্রথমে এই রিলে অনশনে যোগ না দেওয়া আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা যোগ না দেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। শুরু হয়েছিল নানা জল্পনা। কিন্তু, সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে রবিবার রাতে জুনিয়র চিকিৎসকদের এই আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিলেন আরজি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। 

এপ্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক দেবাশিষ হালদার বলেন, "জুনিয়র চিকিৎসকদের এই রিলে অনশনে যোগ না দেওয়ার কারণে বিভিন্ন মহল থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে নানা বিভ্রান্তিমূলক কথা বার্তা রটানো হচ্ছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমরাও এই রিলে অনশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরজি কর মেডিক্যাল কলেজের প্রতিনিধি হিসেবে এই আমরণ রিলে অনশনে যোগ দিচ্ছেন অনিকেত মাহাতো।"

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসে ছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক। রবিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফ থেকে আজ এই আমরণ অনশনে যোগ দেওয়ার কথা জানালেন অনিকেত মাহাতো। এর ফলে অনশনরত চিকিৎসকদের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। 

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বচ্ছতা বজায় রাখার জন্য জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসানো হল ক্লোজ সার্কিট ক্যামেরা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে'। ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই রিলে অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন সিনিয়র চিকিৎসকরাও। রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স। রবিবার এই বার্তা নিয়ে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যান সিনিয়র চিকিৎসকরাও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget