এক্সপ্লোর

RG Kar Death: 'ধৈর্য হারাচ্ছি প্রতিদিন, ১৪ দিন হয়ে গেল...' এবার দীর্ঘশ্বাস নির্যাতিতার বাবারও

RG Kar Doctors Death Investigation : শুক্রবার বিকেলে সরাসরি সিবিআই দফতরে হাজির হন আর জি কর মেডিক্য়ালের আন্দেোলনকারীরা। কথা বলেন সিবিআই অফিসারদের সঙ্গে। 


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : একমাত্র সন্তান হারিয়েছেন। বিচারের দাবিতে সরব হয়েছেন। বুকে যন্ত্রণা চেপে রেখেই শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন। বিচারের আশায় ছুটে বেড়াচ্ছেন। এবার হারানোর যন্ত্রণা বুকে নিয়েই, বিচারের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করলেন নিহত চিকিৎসের মা-বাবা। আন্দোলনকারীদেরকেই এখন সন্তান হিসেবে দেখছে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা দু'জোড়া চোখ। 

নিহত চিকিৎসকের বাবা শুক্রবার এবিপি আনন্দ-র কাছে ডুকরে উঠে বললেন, ' ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপর আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব। এটাই পর্যন্ত বলতে পারি। কারণ, আমরা বিচার চাই।' 

চিকিৎসকের বাবা-মায়ের দাবি,  নিরপেক্ষভাবে যাঁরা তাঁদের ডাকবেন, তাঁদের সঙ্গে গিয়েই তাঁরা আন্দোলন করবেন। শুধু মেয়ের বিচার চান তাঁরা। এবার কি তবে কিছুটা আশাহত তাঁরাও?  কলকাতা হাইকোর্টের নির্দেশে R G কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার ১০ দিন পর কী করছে CBI? তা জানতে শুক্রবার বিকেলে সরাসরি সিবিআই দফতরে হাজির হন আর জি কর মেডিক্য়ালের আন্দেোলনকারীরা। কথা বলেন সিবিআই অফিসারদের সঙ্গে।                 

আরও পড়ুন : পলিগ্রাফ টেস্টের অনুমতি, ৬ সেপ্টেম্বর অবধি জেল হোফাজত সঞ্জয়ের

নিহত চিকিৎসকের বাবা আরও বললেন,  'আমরা তো একটা ভাল এজেন্সি চেয়েছিলাম। CBI একটা ভাল এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করুক এই ব্যাপারটায়। এতো আমরাই ধৈর্য হারাচ্ছি প্রতিদিন, ১৪ দিন হয়ে গেল, কোনও রেজাল্ট পাইনি। ' মেয়ে হারানো বাবার আর্জি, 'এতো বড় ঘটনার তদন্ত করে কিছু একটা কুলকিনারা করুক। তারা তো কোনও কুলকিনারা এখনও করতে পারেনি।' 

এরইমধ্য়ে সুবিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। এদিন পুলিশের চোখ এড়িয়ে স্বাস্থ্যভবনে ঢুকে বিক্ষোভ দেখায় সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। শুক্রবার, CGO কমপ্লেক্সে বিক্ষোভ দেখান বিধাননগর বার অ্য়াসোসিয়েশনের আইনজীবীরা। এবার কি হবে কোনও কুল কিনারা ? 

এরই মধ্যে আবার আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের মামলাতেও তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই।  হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার।  সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও শনিবার CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে ।       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget