এক্সপ্লোর

RG Kar Case: CBI-র তলবে সাড়া, আজও CGO কমপ্লেক্সে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

Sandip Ghosh IN CGO Complex On RG Kar Case: সকাল ৯.৩০টার কিছু পরে সিজিও-তে হাজির আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ

কলকাতা: সিবিআই-এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। সকাল ৯.৩০টার কিছু পরে সিজিও-তে হাজির আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে টানা ৮ দিন সিবিআই তলবে সিজিও-তে হাজির হয়েছিলেন সন্দীপ ঘোষ।

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় ইতিমধ্য়েই সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার ৮দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI। আর এবার RG কর মেডিক্য়াল কলেজে আর্থিক অনিয়মের মামলারও তদন্ত করবে এই কেন্দ্রীয় এজেন্সিই। অর্থাৎ জোড়া মামলায় এবার CBI 'স্ক্য়ানারে' সন্দীপ ঘোষ।

অপরদিকে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ এনেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি। জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার। টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি।অযোগ্যদের কাজের বরাত। সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয়! আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ১৫ রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আখতার আলি।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আনা ১৫ রকমের অভিযোগের মধ্যে, যেখানে সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গা খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা, ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ. অযোগ্য়দের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে এড়িয়ে, বেআইনিভাবে ২ চাকার গাড়ি পার্কিং-এর বেনামি ব্যবসা, এমনকী, ভেন্ডারদের থেকে ২০% ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। 

আরও পড়ুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন'

সম্প্রতি আরজিকর কাণ্ডে শাসকদলকে নিশানা করেন দিলীপ ঘোষ। R G কর মেডিক্যালে ঘুঘুর বাসা। সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়। শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাঁকে পদ থেকে সরানো হয়েছে। কেউ প্রতিবাদ করলেই, তাঁকে সরিয়ে দেওয়া হয়। সিউড়ির আমোদপুরে R G কর মেডিক্যালকাণ্ডের প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget