এক্সপ্লোর

RG Kar Doctor's Death: আরজিকরের মহিলা চিকিৎসক 'খুনে' কতজন ? DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ

KP On Sanjay DNA Mapping RG Kar Murder Case: আরজিকরের মহিলা চিকিৎসক খুনে আরও কেউ জড়িত ? সঞ্জয়ের DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত? জানতে এবার সঞ্জয়ের DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ।

সূত্রের খবর, পড়ুয়া-চিকিৎসকের থেকে যে সিমেন স্যাম্পল বা দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে DNA ম্যাপিং করা হবে। এর থেকে অনেকটা স্পষ্ট হতে পারে, সঞ্জয় একাই আততায়ী, নাকি এই মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও নৃশংস খুনের নেপথ্যে আরও কারও যোগ রয়েছে।

এক বিক্ষোভকারী বলেছেন,শূন্য বুদ্ধিতেও যে প্রশ্নটা আসে যে একজন মানুষের পক্ষে কি এতবড় একটা ঘটনা ঘটানো সম্ভব? আরজি করকাণ্ডে ধৃত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একাই কালপ্রিট? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে? জানতে, এবার সঞ্জয়ের DNA ম্য়াপিং করাতে চলেছে পুলিশ। সূত্রের খবর, পোস্টমর্টেমের সময় তরুণী-চিকিৎসকের দেহ থেকে যে সিমেন স্যাম্পল সংগ্রহ করা হয়েছে,তার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে।এর থেকে অনেকটা স্পষ্ট হওয়া যাবে, সঞ্জয় একাই আততায়ী, নাকি চিকিৎসককে যৌন নির্যাতন ও নৃশংস খুনের নেপথ্যে আরও কারও যোগ রয়েছে।

কিন্তু কী এই DNA ম্য়াপিং? প্রত্য়েক মানুষের নির্দিষ্ট DNA প্য়াটার্ন থাকে। যা প্রত্য়েকের ক্ষেত্রে আলাদা। সেক্ষেত্রে, ঘটনাস্থল থেকে পাওয়া দেহরস, চুল, রক্ত বা চামড়া কিম্বা নির্যাতিতার নখের মধ্য়ে পাওয়া নমুনার সঙ্গে অভিযুক্তের নমুনার DNA পরীক্ষা করে দেখা হয়। যদি মিলে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে অভিযুক্তই অপরাধী। আর, যদি সেখানে একজন ছাড়া আরও কারও উপস্থিতি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে, সঞ্জয় একা নয়, সঙ্গে ছিল আরও কেউ। পুলিশ সূত্রে খবর, এদিন পুলিশের টিম ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা সেমিনার রুম ঘুরে দেখবেন। সায়েন্টিফিক এভিডেন্স বা বৈজ্ঞানিক তথ্য় প্রমাণের সঙ্গে, সারকামস্টেনসিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ মিলিয়ে দেখা হবে। 

 তদন্তকারী সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন তরুণী চিকিৎসক। সহকর্মীদের সঙ্গেই খাবার খান। পুলিশ সূত্রে খবর, বয়ান নেওয়ার জন্য় সেই সহকর্মীদের ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি, যে ডেলিভারি বয় খাবার দিয়ে গেছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন,বেঁচে থাকার অধিকার নেই, এনকাউন্টার করে মারা উচিত : RG Kar নিয়ে বিস্ফোরক অভিষেক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget