এক্সপ্লোর

RG Kar Doctor's Death: বেঁচে থাকার অধিকার নেই, এনকাউন্টার করে মারা উচিত : RG Kar নিয়ে বিস্ফোরক অভিষেক

Abhishek On RG Kar Doctor's Death Mystery:মহিলা চিকিৎসককে 'ধর্ষণ করে খুনের ' মতো জঘন্য অপরাধে এবার এনকাউন্টারের সওয়াল অভিষেকের

কলকাতা:  মহিলা চিকিৎসককে 'খুনের' প্রতিবাদে বিক্ষোভ ঘিরে আজ রণক্ষেত্রে পরিণত হয় আরজি কর। মুখ্যমন্ত্রীর পর এবার আরজি করের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধে এবার এনকাউন্টারের সওয়াল অভিষেকের। 'এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। কঠোর আইন এনে, ৭দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। আইন আমাদের হাত বেঁধে রেখেছে, কেন বিচার হতে ৫-৬ বছর সময় লাগবে? বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। ধর্ষক-খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না?', আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি মূল অভিযুক্ত, তিনি গ্রেফতার হয়েছেন। এটাও আপনারা সকলেই দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন, যে আমরা অনেকে কিছু চাইলেও কিছু করতে পারি না। আমাদের আইন হাত বেধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায়, তাঁদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ..দোষী সাব্যস্ত হবে, ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ঘোষণা করবে, তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ, না ইঞ্জিনিয়ার , না খেলোয়াড়, না রাঁধুনি, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক ! একটা ধর্ষকের তো কোনও জাত হয় না। সে ধর্ষকই। 

সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।

আরও পড়ুন, বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা ! ১৫ জেলায় দুর্যোগের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

এদিন মহিলা চিকিৎসককে 'খুনের' প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর। আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget