এক্সপ্লোর

RG Kar Protest Update : এবার সন্দীপের বিরুদ্ধে তদন্ত করবে ইডিও ? আদালতে মামলা দায়েরের অনুমতি

RG Kar Case : আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-তদন্তের আর্জি , মামলা দায়েরের অনুমতি আদালতের

কলকাতা : ২০২৪ এ তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে গঠন করা হল সিট ! অথচ ২০২৩ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ মারাত্মক সব অভিযোগ উঠেছে। আরজিকর হাসপাতালে নানারকম দুর্নীতির অভিযোগে কিং-পিন হিসেবে নাম উঠে আসে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সে সময় কোনও উদ্যোগ নেয়নি রাজ্য । বরং বদলি হয়েও বারবার আর জি করের মাথায় ফিরেছেন সন্দীপ। 

আর জি করে আর্থিক দুর্নীতি নিয়ে গত বছরই ইডি - কে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারও তিনি এই দুর্নীতিতে ইডি-তদন্তের দাবি করেছেন। এবার শুধু বিজেপি নয়,  আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-তদন্তের আর্জি জানালেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন  আখতার আলি। মামলা দায়েরের অনুমতিও দিল আদালত। সন্দীপের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। সব কটি ক্ষেত্রেই ইডিকে দিয়ে তদন্ত করানো হোক, আর্জি প্রাক্তন ডেপুটি সুপারের।  

অভিযোগ, ' শুধু আর্থিক দুর্নীতি নয়, ওনার অনেক দুর্নীতি আছে। বায়ো মেডিক্যাল স্ক্যাম ... ডেডবডি স্ক্যাম ... ওনার যা যা আছে, সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আমাকে হাইকোর্টে আসতে হল এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম।' 

এখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক অভিযোগ আনেন তিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, 'ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেনসন্দীপ ।  ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে পেটোয়া ছাত্রদের বখিয়ে দেওয়া, তাদের অন্যায়ে উৎসাহ দেওয়ার মতো অভ্যেস ছিল তাঁর। সন্দীপের ঘনিষ্ঠ ছাত্ররা আবার অন্য ছাত্রদের ওপর নির্যাতন করত। তাঁদের মারধর করা, টাকা তোলার অভিযোগও করেছেন আখতার আলি। তিনি জানান, এর আগেও ছাত্ররা এক মাসের ওপরে আন্দোলন করেছে এই সব দুর্নীতির বিরুদ্ধে। তাঁর কথায় ' ছাত্ররা কুকুরের মতোন ওনাকে তাড়া করেছিল। তখনও কিন্তু সরকার কোনও ব্যবস্থা নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন।'  

এবার আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পরই ফের আতসকাঁচের তলায় চলে এসেছে সন্দীপ ঘোষের ভূমিকা। দীর্ঘদিন এ নিয়ে কোনও পদক্ষেপ করা না হলেও, ধর্ষণ-খুনের পর আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করেছে রাজ্য সরকার। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget