এক্সপ্লোর

RG Kar Protest : দিকে দিকে ছড়ালো প্রতিবাদ, শুরু চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, আজ সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন?

RG Kar Hospital Agitation : শুধু আরজি কর হাসপাতালেই নয়, আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

শিবাশিস মৌলিক , ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। শুধু আরজি কর হাসপাতালেই নয়, আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। নিরাপত্তার অভাবে ভুগছেন জুনিয়র ডাক্তাররা । প্রতিবাদে গলা মিলিয়েছেন সিনিয়র ডাক্তাররাও। সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন চিকিৎসক মহল। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

আরজি কর হাসপাতালে চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। ফলে হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। শুক্রবার দিনভর দফায় দফায় বিক্ষোভের পর শনিবারও হাসপাতালজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালন করার পাশাপাশি, চিকিৎসকদের যৌথ সংগঠন আজ বিকেলে RG কর চলোর ডাক দিয়েছে। এর জেরে অনেক রোগীকে ফিরতে হচ্ছে বলে অভিযোগ উঠছে ঠিকই, কিন্তু খোলা আছে জরুরি বিভাগ। সেখানে গেলে চিকিৎসা পাওয়া যাচ্ছে। তাই জরুরি বিভাগে রোগী এলে চিকিৎসা পাওয়া যাচ্ছে। 

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ইমার্জেন্সি ছাড়া জুনিয়র চিকিৎসকরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচার করছেন না জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। 

রোগী হয়রানির ছবি ধরা পড়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। আউটডোরে পড়েছে লম্বা লাইন। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। কেউ এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে, কেউ বা চুঁচুড়া থেকে। অনেকে কাজ কামাই করে চিকিৎসককে দেখাতে এসেছেন। হাসপাতালের তরফে আগাম নোটিস না দেওয়ায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনেরা। কিন্তু সেখানেও চালু রয়েছে জরুরি পরিষেবা। 

সারা রাজ্যেরই সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সামিল হয়েছেন। সারা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে, নিবার সকালে অবস্থান বিক্ষোভ  শুরু করলেন বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকরা। এদিন  সকাল থেকে  ইমার্জেন্সি গেটের পাশে বসেই হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন পিজিটি,  ইন্টার্ন ও হাউস স্টাফরা। 

  আরও পড়ুন: 

'২ মিনিটেই বদলি করে দেব', স্ত্রীর চিকিৎসা করাতে এসে ডাক্তারের উপর চড়াও BDO

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget