এক্সপ্লোর

RG Kar News: ১৩ ঘণ্টা পার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, কী কী প্রশ্নে বিদ্ধ RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?

RG Kar Former Principle Sandip Ghosh: অভিযোগে বিদ্ধ আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের তরফে কী কী প্রশ্ন রাখা হয়েছে তাঁর সামনে?

শিবাশিস মৌলিক, কলকাতা: আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ১৩ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ। গতকালের পর আজও আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ সকাল ১০টা থেকে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। এদিন সকাল ১০টায় অ্যাপ ক্যাবে চেপে পিছনের গেট দিয়ে সিজিও কমপ্লেক্স প্রবেশ করেন সন্দীপ। রাত ১১.৩০টার পরও ঘড়ির কাটা পেরিয়েছে, এখনও সিজিও কমপ্লেক্সেই তিনি। 

চিকিৎসক ধর্ষণ-খুনে শুরু থেকেই প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিদ্ধ আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের তরফে কী কী প্রশ্ন রাখা হয়েছে তাঁর সামনে? সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাঁর সামনে রাখা হয়েছে। 

১। নিহত চিকিৎসকের দেহ যখন উদ্ধার হল সেই সময় তাঁকে কে সেই খবরটি প্রথম দিয়েছিল? সেই খবর পাওয়ার পর তাঁর ভূমিকা কী ছিল? 

২। এরপর তিনি তাঁর সহকর্মী কাকে , কী, কী নির্দেশ দিয়েছিলেন? 

৩। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কে কথা বলেছিলেন? 

৪। এই মৃত্যু নিয়ে টালা থানা কিংবা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কিছু জানিয়েছিলেন কি না? 

৫। চিকিৎসকের মৃত্যুর ৩ দিন পর তিনি পদক্ষেপ করেছিলেন, সেই দু'দিনে তিনি কী কী প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন? 

৬। নির্যাতিতার সঙ্গে কীরকম সম্পর্ক ছিল তাঁর? কোনওদিন কথা হয়েছিল? 

৭। বর্তমান অধ্যক্ষকে কী বার্তা দিয়ে এসেছেন? 

এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফের অসংবেদনশীল আচরণের বিস্ফোরক অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের বাবা। তিনি বলেন, 'ডিপার্টমেন্টের গাফিলতি যদি না থাকবে, আজ পর্যন্ত ডিপার্টমেন্ট আমাদের সাথে কোনও কথা বলেনি। উল্টে অধ্যক্ষ বলছে আমার ঘরে আসতে হবে আমার সঙ্গে কথা বলতে হলে, প্রথম দিনই যেদিন আমার মেয়েটা মারা গেছে।'

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা, দোষীদের শাস্তি দেওয়ার দায়িত্ব নিতে হবে', RG Kar-কাণ্ডে মুখ খুললেন নির্ভয়ার মা

আরজি করের নির্যাতিতার কাকিমাও অভিযোগ করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তিনি বলেন, 'উনি তো আমাদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি প্রথম দিন থেকে। যাঁর কলেজে একজন মেয়ে এরকমভাবে, এত নৃশংসভাবে এরকমটা তাঁর তো অন্ততপক্ষে বাবা-মার সঙ্গে তো একবার কথা বলা উচিত ছিল। এখনও পর্যন্ত উনি কোনওরকম কোনও সহযোগিতা করেননি'।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget