এক্সপ্লোর

RG Kar News: 'সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর', আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে টালিগঞ্জের কলাকুশলীরা

RG Kar Incident: সকলের দাবি একটাই। আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চাইছেন সকলে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছে সিনেমাপাড়া। 

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে এবার রাস্তায় নামলেন টালিগঞ্জের (Tollywood) কলাকুশলীরা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত হবে তাঁদের মিছিল। এই মিছিলে পা মিলিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং আরও অনেকে। এই মিছিলে রয়েছেন সিনেমাপাড়ার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা। সকলের দাবি একটাই। আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চাইছেন সকলে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছে সিনেমাপাড়া। 

এটাই প্রথম নয়। এর আগেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীরা। গতকাল অর্থাৎ শনিবার ১৭ অগস্ট সন্ধ্যায় গিরিশ পার্ক থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করেছেন নাট্যব্যক্তিত্বরা। তার আগে ১৪ অগস্ট 'রাত দখলের' মিছিলে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেকেই। ফের একবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছেন সিনেমাপাড়ার কলাকুশলীরা। 

অন্যদিকে আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। আজ আশুতোষ কলেজের সামনে থেকে আর জি কর হাসপাতাল পর্যন্তও একটি মিছিল হওয়ার কথা রয়েছে সন্ধ্যায়। অন্যদিকে আজ বাতিল হয়েছে ডুরান্ড ডার্বি। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে জড়ো হয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। যোগ দিয়েছিলেন মহামেডানের সমর্থকরাও। ফুটবলপ্রেমীদের শান্তিপূর্ণ মিছিলে আচমকাই দেখা যায় উত্তেজনা। কার্যন্ত রণক্ষেত্র হয়ে ওঠে কাদাপাড়া সংলগ্ন ইএম বাইপাস সংলগ্ন চত্বর। সময় যত এগোচ্ছে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। স্লোগানে মুখরিত রাজপথ। সকলের দাবি একটাই, তাঁরা সুবিচার চান, আর জি করের নির্যাতিতার জন্য ন্যায়বিচার চান। যুবভারতী ক্রীড়াঙ্গনের একদম সামনের এলাকা পুলিশ খালি করে দিলেও বাইপাসে প্রতিবাদের ঢেউ একচুলও কমেনি। ময়দানের তিন প্রধানের একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর। ডার্বির ১০০ বছরের ইতিহাসে সম্ভবত এই প্রথম একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান- এই তিন ক্লাব। আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তুমুল বৃষ্টিতেও পথেই রয়েছেন ফুটবলপ্রেমীরা। 

আরও পড়ুন- আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইস্ট-মোহন সমর্থকদের সঙ্গে প্রতিবাদে সামিল মোহনবাগান অধিনায়ক শুভাশিস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget