এক্সপ্লোর

RG Kar News: 'গরিব মানুষকে আমাদের বিরুদ্ধে ক্ষ্যাপানোর জন্য সরকার...', জুনিয়রদের 'কৌশল' বদলের পরামর্শ সিনিয়র চিকিৎসকের

Junior Doctors Cease Work: আট ঘণ্টা জেনারেল বডি মিটিং করে, দশ দফা দাবি তুলে, ফের মেডিক্য়াল কলেজ হাসপাতালগুলোতে লাগাতার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।

কলকাতা : টানা ৪২ দিন কর্মবিরতি চালানোর পর ক'দিন আগে, আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এর দশদিনের মাথায়, আট ঘণ্টা জেনারেল বডি মিটিং করে, দশ দফা দাবি তুলে, ফের মেডিক্য়াল কলেজ হাসপাতালগুলোতে লাগাতার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। তবে, প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও, এবার তাঁদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।

এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বললেন, "আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই রাস্তার আন্দোলনে আছি। জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছি, কর্মবিরতি ওঁরা একটা পর্যায় করেছেন, সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করার জন্য বাড়তি কাজ করেছেন। যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাঁরা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল , তাঁদের আমাদের বিরুদ্ধে ক্ষ্যাপানোর জন্য , সেই সময় আমাদেরও একটু কৌশল করা দরকার যে, কর্মবিরতির মতো পদক্ষেপ না করে, কাজ করে কীভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়।"

অপর এক চিকিৎসক ও আরজি কর এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম মুখোপাধ্যায় বলেন, "আমাদের অনুরোধ তাঁদের কাছে যে রোগীর কথা বিবেচনা করে তাঁরা তাঁদের কাজে ফেরার কথা আরেকবার পুনর্বিবেচনা করুক।"

চিকিৎসক ও আর জি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস ফ্রান্সিস বিশ্বাস বলেন, "আমি চাইব রোগীদের দিক থেকে চিন্তা করে, রোগীদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ওঁদের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখা উচিত।"

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বারবার এটাই বোঝানোর চেষ্টা করেন, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শেষ করে কাজে ফিরে গেছেন ! এমনকী, সাগর দত্ত মেডিক্য়াল কলেজে হামলার প্রসঙ্গও তিনি তোলেননি। আর এরপরই সোমবার রাতভর বৈঠক করে সেই নিরাপত্তা-সুরক্ষা সহ একগুচ্ছ দাবিতেই ফের রাজ্য়জুড়ে কর্মবিরতি শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা।

প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তাকে সরিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তারপর কর্মবিরতি উঠেছিল। এবার ফের কর্মবিরতিতে বসলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই পদক্ষেপ।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'উন্নয়ন হবে, হিসেবও হবে', কোচবিহারে গিয়ে কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'উন্নয়ন হবে, হিসেবও হবে', কোচবিহারে গিয়ে কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
Basanti News: প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
West Bengal Police: ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত
ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত

ভিডিও

Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget