এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Death: 'নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতে খাবার খেয়েছিলেন', ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব লালবাজারে

Lalbazar Investigation: ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের।

সন্দীপ সরকার, কলকাতা : RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব করা হল। ওই ৪ জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতের খাবার খেয়েছিলেন বলে খবর সূত্রের। গতকাল জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ ফের তলব করা হয়। তলব করা হয়েছে নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মীকেও। ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের।

যাঁদের সঙ্গে ওই রাতে ডিউটি করছিলেন তরুণী চিকিৎসক, তাঁর সহকর্মী যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই তলব করা হয়েছে। তার সঙ্গে তলব করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে। গতকাল পর্যন্ত তিনি প্রধান ছিলেন, অরুণাভ দত্তচৌধুরী। তাঁকে সরিয়ে দিয়ে নতুন বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। আন্দোলনকারীরা এই অরুণাভ দত্তচৌধুরীর অপসারণের দাবি তুলেছিলেন। তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে প্রথম ফোন করে খবর দিয়েছিলেন, তাঁকেও তলব করা হয়েছে। তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারকে তিনি ফোন জানিয়েছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকেও তলব করা হয়েছে। তাঁর সঙ্গে তলব করা হয়েছে ওই রাতে ডিউটিতে থাকা আরও কয়েকজনকে। 

এছাড়া সোশ্যাল মিডিয়ায় যে সমস্য় তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত তথ্য তাঁরা কোথা থেকে পেয়েছেন, তাঁদের কাছে কোনও নতুন তথ্য আছে কি না সেগুলো জানার জন্য বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজের চারজন জুনিয়র ডাক্তার যাঁরা ওই রাতে ডিউটিতে ছিলেন, তাঁদের ডেকে পাঠানো হয়েছে।  

এদিকে আর জি কর চিকিৎসককে ধর্ষণ-খুনের (RG Kar Doctor's Death) ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে তদন্ত করবে CBI। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় আদালত। দু'পক্ষের সওয়াল জবাব শুনে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget