এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Murder: 'সন্তানের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে আমাদের সঙ্গে পা মেলান', কালই গণমিছিলের আহ্বান জুনিয়র চিকিৎসকদের

Junior Doctors Protest: "ন্যায়বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবি আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে"...

কলকাতা : আজকের নবান্ন অভিযানে যে তাঁরা শামিল হচ্ছেন না তা আগেই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি গতকাল তাঁরা এও ঘোষণা করেন যে, আগামীকাল অর্থাৎ বুধবার ২৮ আগস্ট তাঁরা একটি গণমিছিলের আয়োজন করতে চলেছেন। এজন্য তাঁরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বানও জানান। আগামীকাল শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁরা মিছিল করবেন।

জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়, "আমরা ২৮ আগস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি। এর আগে আমাদের আন্দোলন ও মিছিলগুলিতে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ণভাবে যোগদান করেছেন। এই প্রথম আমরা সমাজের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সম্মিলিতভাবে এই গণমিছিলে হাঁটার ডাক দিচ্ছি। আমরা চাই, সমাজের সমস্ত অভিভাবক যাঁরা নিজেদের সন্তানের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, তাঁরা বুধবার ২৮ আগস্ট আমাদের সঙ্গে পায়ে পা মেলান।"

তাঁরা আরও বলেন, "ন্যায়বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবি আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে। ২৭ আগস্ট একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি। আমরা WBJDF-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই মিছিলটি আমাদের ডাকা কোনও কর্মসূচি নয়। এই মিছিলে আমাদের কোনও রূপ অংশগ্রহণ নেই।"

আর জি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে সংগঠন। যারা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছে। কিন্তু, এই অরাজনৈতিক-কর্মসূচি ঘিরেই বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবারের নবান্ন অভিযানের কর্মসূচিতে, গুলি চালানো, এমনকী, খুনেরও ষড়যন্ত্র রয়েছে।

এদিন দুপুর দুটো নাগাদ নবান্নের সামনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে। তার কয়েক ঘণ্টা আগে থেকেই মূলত দুটি রুট দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করবেন আন্দোলনকারীরা। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে।  

এদিকে নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্লু প্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়ার সিপি ও পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠক করেন। সূত্রের খবর, হাওড়া ময়দান, ফোরশোর রোড ,মন্দিরতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসছে ব্যারিকেড। লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা। চারজন আইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামবেন ২১০০ পুলিশ কর্মী।
হাওড়া ছাড়াও কলকাতা-সহ অন্যান্য কমিশনারেট থেকেও আনা হচ্ছে ফোর্স। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন, নবান্ন, সাঁতরাগাছির আশপাশের হোটেলগুলির রেজিস্টার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget