এক্সপ্লোর

RG Kar Lift Tragedy: এখনও ছ’তলায় আটকে আর জি করের অভিশপ্ত লিফট, বিপর্যয়ের দু’টি সম্ভাব্য কারণ চিহ্নিত করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা

RG Kar Lift Mishap: ফরেন্সিক বিশেষজ্ঞরা গতকালই আর জি কর হাসপাতালে পৌঁছন। কিন্তু বেসমেন্টে নামতে পারেননি তাঁরা।

কলকাতা: আর জি কর হাসপাতালে লিফট বিপর্যয়ের জন্য দায়ী আসলে কী? দু'টি সম্ভাব্য কারণ চিহ্নিত করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রথম কারণ হতে পারে 'হিউম্যান এরর'। লিফটম্যান থাকলে এই বিপর্যয় এড়ানো যেত বলে মনে করছেন তাঁরা। লিফট বিপর্যয়ের দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যান্ত্রিক ত্রুটিকে। এখনও দুর্ঘটনাগ্রস্ত লিফট চালু করা যায়নি। সেটি ছ'তলায় বিপজ্জনক ভাবে আটকে রয়েছে। (RG Kar Lift Mishap)

ফরেন্সিক বিশেষজ্ঞরা গতকালই আর জি কর হাসপাতালে পৌঁছন। ট্রমা কেয়ার বিল্ডিংয়ে গিয়ে, দুর্ঘটনাগ্রস্ত ২ নং লিফটটি খতিয়ে দেখেন তাঁরা। সেখান থেকে দু'টি তত্ত্ব সামনে এসেছে, প্রথম কারণ হল, লিফটে বিদ্যুৎ সরবরাহ সঠিক ভাবে হয়নি। যে কারণে লিফটি দু'বার ঝাঁকুনি দেওয়ার পর বেসমেন্টে নেমে যায় সোজা। লিফট সঠিক ভাবে কাজ করেনি। সেন্সর কাজ করেনি। বিদ্যুৎ সরবরাহের জন্যই এটা হতে পারে। আগে থেকেই ওই সমস্যা ছিল, নাকি অরূপ বন্দ্যোপাধ্যায়রা যে সময় উঠেছিলেন, তখনই ঘটে, তা খতিয়ে দেখা হবে। (RG Kar Lift Tragedy)

পাশাপাশি, যে দ্বিতীয় তত্ত্ব উঠে এসেছে, তা হল হিউম্যান এরর বা মনুষ্যঘটিত কারণ হেতু নেমে আসা বিপর্যয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার দিন কোনও লিফট ম্যান বা লিফট অপারেটর থাকলে, বিপর্যয় এড়ানো সম্ভব হতো হয়ত। পুঙ্খানুপুঙ্খ রিপোর্টের জন্য আগামী কাল ফের ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবেন সেখানে। তাঁদের সঙ্গে থাকবেন ফিজিক্স এবং বায়োলজি বিভাগের আধিকারিকরাও। অরূপ বন্দ্যোপাধ্যায়ের ছেঁড়া জামা, চুলের গোছা বা রক্তের নমুনা, যা এখনও বেসমেন্টে পড়ে রয়েছে, সেগুলির নমুনা সংগ্রহ করা হবে।

সোমবার লিফট নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ারদেরও ডাকা হয়েছে। পাশাপাশি, পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের কর্মী, যাঁরা লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্বে, তাঁদেরও ডাকা হয়েছে। সকলের উপস্থিতিতে লিফটটি চালু করার চেষ্টা হবে। তবে রবিবারও আর জি কর হাসপাতালের লিফটে কোনও লিফটম্যান দেখা যায়নি। ফাঁকা পড়েছিল চেয়ার। সেই নিয়ে ক্ষোভ উগরে দেন রোগীর পরিবার, আত্মীয়রা।

অরূপের স্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার দিন লিফটে ওঠেন স্বামী, ছেলে ও তিনি। এর পর আচমকাই বেসমেন্টে নেমে যায় লিফট। বেসমেন্টে লিফটের যে গেট ছিল, তাতে তালা ঝুলছিল। লিফট এবং গ্রিলের গেটের মাঝে দাঁড়িয়েছিলেন তাঁরা। সেই অবস্থাতেই আচমকা উপরে উঠতে শুরু করে লিফট। অরূপের জামা লিফটের দরজায় আটকে যায়। অরূপের স্ত্রী এবং ছেলের লিফটের নীচের গর্তে পড়ে যান। সেই অবস্থায় অরূপকে নিয়ে ঘষটাতে ঘষটাতে উপরে ওঠে লিফট। কোনও ক্রমে ছেলেকে গ্রিলের সামনে তুলে দেন অরূপের স্ত্রী। কিছু ক্ষণ পর আবার নীচে নেমে আসে লিফট। সেই সময় স্ত্রীর কোলে আছড়ে পড়েন রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অরূপ। তখনও বেঁচেছিলেন অরূপ, হাঁসফাঁস করছিলেন। ওই দু'ঘণ্টায় কারও সাহায্য় মেলেনি বলে জানান অরূপের স্ত্রী। 

সেরা শিরোনাম

Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
Trinamool: তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?
তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?

ভিডিও

Samik Bhattacharya News | দমদমের বিধায়কের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য
Samik Bhattacharya - BJP | পুজোর পরই কলকাতা-সহ একাধিক পুরসভার ভোটের সম্ভাবনা, বৈঠকে রাজ্য বিজেপি
Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Embed widget