এক্সপ্লোর

RG Kar Case: আখতার আলিকেই অভিযুক্ত দেখিয়ে CBI-র চার্জশিট, RG কর মেডিক্যালে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনিই !

RG Kar Corruption Case Akhtar Ali In CBI Charge Sheet: আর জি কর মেডিক্যালে দুর্নীতি, সিবিআই-চার্জশিটে আখতার আলি

প্রকাশ সিনহা, কলকাতা: আরজি কর দুর্নীতির মামলায় নতুন মোড়। আর জি কর মেডিক্যালের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া আখতার আলিকেই অভিযুক্ত দেখিয়ে এবার সিবিআইয়ের চার্জশিট। এই খবর প্রকাশ্যে আসতেই কী প্রতিক্রিয়া আখতার আলির ?

আরও পড়ুন, গ্রুপ C, গ্রুপ D পদে নিয়োগের আবেদনপত্রের সময় বাড়াল কমিশন

এদিন সিবিআই আধিকারিকরা আলিপুর কোর্টে,  সিবিআই এর স্পেশাল কোর্টে পৌঁছে যান।  এবং তাঁরা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেন। সিবিআই সূত্রে খবর, সেই চার্জশিটে নাম রয়েছে আখতার আলির। এবং অপর একজন শশীকান্ত চন্দকের নাম রয়েছে। সিবিআই এর সরাসরি অভিযোগ, আখতার আলি, শশীকান্ত চন্দক, যিনি প্রাইভেট পার্সন,  তাঁর সঙ্গে যুক্ত হয়ে, একসঙ্গে যোগসাজশ করে, তিনি দুর্নীতিতে যুক্ত রয়েছেন। অর্থাৎ যে ব্যাক্তি আরজিকর দুর্নীতির মামলার তদন্ত শুরু হওয়ার আগে থেকে,  বারবার আখতার আলির নাম সামনে আসে। যিনি কোর্টে গিয়ে সরব হয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে,  বারবার প্রকাশ্যে এসে তিনি অভিযোগ তুলেছিলেন। আজ সেই আখতার আলিকেই অভিযুক্ত হিসেবে দেখিয়ে, চার্জশিট জমা পড়ল। 

অপরদিকে সিবিআইয়ের চার্জশিটের নাম ওঠার পর,  আখতার আলির প্রতিক্রিয়া, 'চার্জশিটের কপি আমি এখনও পাইনি।  আমি আমার অ্যাডভোটেকেটের সঙ্গে কথা বলছি। এবং আমাকে দেখতে হবে, আমার বিরুদ্ধে কী কী চার্জশিট দিয়েছে ? আমি আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলব, তরুণজ্যোতি তিওয়ারি উনি ব্যাপারটা দেখবেন।..দরকার হলে আমি কোর্টে মুভ করব। তারপরে আমি কিছু বলতে পারব। ..দেখুন এটা তো মিথ্যে অভিযোগ। মাঝখানে কোতা থেকে কী হয়েছে, সেটা আমাকে দেখতে হবে, আমাকে একটু সময় দিন।  দেখে তারপরে জানাচ্ছি। '  

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তোলেন আখতার। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হন। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করা হয়। আখতার আলিকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছিল, 'আখতার আলির অভিযোগেই মিলেছে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ।' তাঁর বিরুদ্ধে বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ ওঠে। আরও অভিযোগ, দু'টি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আখতার আলি। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নিয়েছেন। চতুর্থ আরেকটি সংস্থা থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ৪ কোটি ১৪ লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget