এক্সপ্লোর

RG Kar Case : দেহ উদ্ধারের পর নেই পুলিশের নিয়ন্ত্রণ, বিরাট জটলা, হাজির সন্দীপ-ঘনিষ্ঠরাও, ভাইরাল সেমিনার রুমের ভিডিও

RG Kar Medical College : সেই ভয়ঙ্কর ঘটনার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ। আর সেখানেই দেখা গেল কোনও নিয়ন্ত্রণ নেই। গিজগিজ করছে মানুষের ভিড়

সন্দীপ সরকার, কলকাতা : তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর  এবার চমকে দিল সেমিনার রুমের ভিডিও । ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, নিয়ম - নীতি শিকেয় । ধর্ষিতা - নির্যাতিতার দেহ উদ্ধারের পরই সেখানে গিজগিজ করছে ভিড়। চাঞ্চল্যকর ভিডিও তুলে দিয়েছে নানা প্রশ্ন।  

গত ৮ অগাস্ট রাতে কলকাতার প্রাণকেন্দ্রে আরজি কর হাসপাতালে ঘটে যায় সেই নৃশংস ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে ভোর রাত অর্থাৎ ৪ টের আশেপাশে। সেই ভয়ঙ্কর ঘটনার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ। আর সেখানেই দেখা গেল কোনও নিয়ন্ত্রণ নেই। গিজগিজ করছে মানুষের ভিড়। 

মেডিক্যাল কলেজের মধ্যে সেমিনার রুমে একজন অন-কল-ডিউটিরত  চিকিৎসকের দেহ উদ্ধারের পর কীভাবে একসঙ্গে এত বাইরের লোক সেখানে ঢুকে পড়ে , উঠছে প্রশ্ন। ছবি দেখে আন্দাজ, সেখানে ঘরের মধ্যেই ছিলেন প্রায় জনা তিরিশের ব্যক্তি। খবর পেয়ে হুড়মুড়িয়ে ঢুকছিলেন বেরোচ্ছিলেন বিভিন্ন মানুষ। সেখানে হাজির ছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্তসহায়কও। হাজির ছিল পুলিশও। কিন্তু তাদের কোনও নিয়ন্ত্রণই নেই সেখানে আসা - যাওয়া করা মানুষের উপর। মৃতদেহ উদ্ধারের পর , অপরাধস্থল আগে সিল করে দেওয়ার কথা। নইলে এভাবে লোক চলাচল করলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু দেহ উদ্ধারেরর পর মুহূর্তের ভাইরাল ভিডিওতে সেই নিয়ন্ত্রণের কোনও চিহ্নমাত্র নেই। রয়েছেন হাসপাতালের একাধিক কর্তাব্যক্তিও। কেন দেহ উদ্ধারের পর কোনও নিয়ন্ত্রণ রইল না পুলিশের, উঠছে প্রশ্ন। 

আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে দেবাশিস সোমের। সেই দেবাশিসও সেদিন ছিলেন সেখানে। ইতিমধ্যেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দেবাশিস সোম। রবিবার আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তিনিও দেহ উদ্ধারের পর গিয়েছিলেন সেমিনার হলে। ছিলেন এক আইনজীবীও , যাঁর নাম শান্তনু দে। তিনি কেন সেখানে হাজির হলেন, উঠছে প্রশ্ন। সূত্রের খবর, তিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁকে সেই সময় ডাকার দরকার কেন পড়ল, তা নিয়েও প্রশ্ন উঠছে। ছিলেন, আরও অনেক জুনিয়র ডাক্তারও, যাঁরা তৎকালীন প্রিন্সিপ্যালের ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার বলেও জানা যাচ্ছে। 

আরও পড়ুন 

তৈরি পুলিশ, র‍্যাফ, কমব্যাট ফোর্স, কোথায় কোথায় ব্যারিকেড? কোথায় যান নিয়ন্ত্রণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget