এক্সপ্লোর

RG Kar Nabanna Abhijan : তৈরি পুলিশ, র‍্যাফ, কমব্যাট ফোর্স, কোথায় কোথায় ব্যারিকেড? কোথায় যান নিয়ন্ত্রণ?

Nabanna Abhijan : মঙ্গলবারের কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও। অভিযান রুখতে ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে।

কলকাতা : ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। আক্রমণ শানিয়েছে তৃণমূল। যদিও, 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর পাশাপাশি একইদিনে নবান্ন অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও।  এদিকে প্রশাসনও বদ্ধপরিকর এই অভিযানকে প্রশাসনিক হেড কোয়ার্টার অবধি এগোতে দেওয়া যাবে না। তাই মঙ্গলবারের কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও। অভিযান রুখতে ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে।

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ, র‍্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও। মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে -

  • দ্বিতীয় হুগলি সেতু এবং র‍্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড,
  • ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড।
  • এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ,
    রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও
    এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

    এদিকে আবার মঙ্গলবার UGC- র NET রয়েছে।  এই প্রেক্ষাপটে 'ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে।  সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।  

     

    অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধর্না চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। TMCP-র প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ অগাস্ট থেকে ধর্মতলায় ধর্না শুরুর ডাক দিয়েছে বিজেপি। ২৮ অগাস্ট, রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগাও অভিযান করবে বিজেপির মহিলা মোর্চা। ২৯ অগাস্ট  মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে জেলাশাসক অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এরপর আবার ২ সেপ্টেম্বর ব্লকে ব্লকে হবে অবস্থান কর্মসূচি। ৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজ্যজুড়ে পথ অবরোধ করা হবে।

    আরও পড়ুন : 

    লাঠিসোঁটা, ইট, পাটকেল, চাকরি জাতীয়করণের দাবিতে আবারও বাংলাদেশে বিক্ষোভ, রক্তারক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget