এক্সপ্লোর

RG Kar Medical Student Death: একার পক্ষে এই নারকীয় অত্যাচার চালানো কি সম্ভব? আর জি কর কাণ্ডে প্রশ্ন ফরেন্সিক বিশেষজ্ঞদেরও

Kolkata Medical Student Death: দুই থেকে তিন জন এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে দাবি উঠছে।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: তরুণী চিকিৎসকের শরীর জুড়ে অসংখ্য় ক্ষত দেখা গিয়েছে। একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কি সম্ভব? গোড়া থেকেই উঠছিল এই প্রশ্ন। আরজি কর হাসপাতালে, নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে,  ফরেন্সিক বিশেষজ্ঞদেরও মত, এ কাজ সঞ্জয়ের একার পক্ষে কার্যতই অসম্ভব। এমনকি, তৃণমূল নেতা কুণাল ঘোষ রবিবার যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা যাচ্ছে, দুই থেকে তিন জন এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে। (RG Kar Medical Student Death)

শরীর জুড়ে আঘাতের চিহ্ন। দু'গাল, গলা, ঠোঁটে আঘাত। ধর্ষণের পর শ্বাসরোধ করে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসছে। বোঝা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে কী ভয়াবহ অত্যাচার হয়েছিল তাঁর উপর। আর জি করের হাড় হিম করা ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। কিন্তু অত্যাচারের ভয়াবহতা দেখে প্রশ্ন উঠছে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটানো সম্ভব? সেখানে কি আরও কেউ ছিল? নেপথ্য়ে কি আরও কারও হাত রয়েছে? (Kolkata Medical Student Death)

আন্দোলনকারী চিকিৎসক শুভাশিস হাজরার বক্তব্য, "এত কিছু একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। একজন ধর্ষণ এবং খুন করলে যা দেখা যেত, তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধুমাত্র একজন ব্যক্তি এই মামলায় জড়িত নন। একাধিক জন জড়িত, যারা একসঙ্গে মেয়েটিকে ধর্ষণ এবং খুন করেছে।"

আরও পড়ুন: RG Kar Medical Student Death: শম্ভুনাথ পণ্ডিতের বাড়ির ভাড়াটে, RG কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের সঙ্গে জড়িয়ে গেল শহরের হেরিটেজের নামও

ডার্মাটোলজি বিভাগের জুনিয়র রেসিডেন্ট ঐশী রায় বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে যে যে তথ্য উঠে এসেছে, তাতে এটা একজনের কাজ নয় বলে পরিষ্কার বোঝা যাচ্ছে। একজন না বহুজন, আর কে কে এর পিছনে আছে, সেটা বাইরে আসুক। একজনের পক্ষে এতটা সম্ভব নয়।"

এই আবহে রবিবার মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি ভাইরাল অডিও পোস্ট করেন তৃণমূলের কুণাল, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ওই অডিও রেকর্ডিংয়ে দুই ব্য়ক্তির কথোপকথন ধরা পড়েছে, যা হল-

কণ্ঠ ১-কে কণ্ঠ ২ বলেন, "পোস্টমর্টেম রিপোর্টে যেরকম আঘাত আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, কমপক্ষে দুই বা তিন জন।" ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত বলেন, "নাক-মুখ চেপে ধরলে স্মদারিং, গাল টিপলেও হয়... অর্থাৎ ওজন লাগে। তরুণী অচেতন না হয়ে গিয়ে থাকেন, তাহলে একজনের পক্ষে সম্ভব নয়। এতগুলি আঘাতের জন্য সাধারণ ভাবে এটা একজনের কাজ হতে পারে না। নিশ্চয়ই আরও লোক ছিল।"

শুক্রবার রাতেই INQUEST অর্থাৎ সুরৎহাল রিপোর্ট উল্লেখ করা হয়েছিল, নিহত চিকিৎসকের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ই গ্রেফতার হয়েছেন। এমন পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "আর কেউ যদি থেকে থাকেন, আমরা নিশ্চিত যে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই গ্রেফতার করতে পারব।" প্রশ্ন অনেক। পুলিশ কিনারা করতে পারবে কি না, এখন তা-ই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget