এক্সপ্লোর

Doctors Protest: 'মুখ্যমন্ত্রী বিবেচনা করুন, নির্যাতিতদের পক্ষে থাকবেন, নাকি নির্যাতনকারীদের পক্ষে', কেন একথা বললেন আসফাকুল্লা নাইয়া?

Calcutta High Court on RG Kar News:মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, এই সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 

কলকাতা: আপাতত স্বস্তিতে থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হওয়া আরজি কর মেডিক্যাল কলেজের ৫১ জন জুনিয়র ডাক্তার! আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করে যে নির্দেশ দিয়েছিলেন কর্তৃপক্ষ, তা কার্যকরী নয়। 

মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, এই সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 

তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, গত ৫ অক্টোবর যে রেজোলিউশনের সুপারিশ করা হয়েছিল, তা কার্যকরী হবে না। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য স্বর্ণার্ক ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রীর বলার পর আজ হাইকোর্টে যা হল, তাতে যারা থ্রেট কালচার চালায়, তারা আরও বলীয়ান হবে বলে মনে হয়েছে। হাইকোর্টে যা হয়েছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে।

এ প্রসঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য আসফাকুল্লা নাইয়া বলেন, 'মুখ্যমন্ত্রী বিবেচনা করে দেখুক, নির্যাতিতদের পক্ষে থাকবেন, নাকি যারা নির্যাতন করেছে, তাদের। এতে যারা নির্যাতনকারী তারা মনোবল পাবে।' 

উল্লেখ্য, সোমবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের বৈঠকে আরজি করের এই জুনিয়র ডাক্তারদের সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এই যে আরজি করে ৮৯ জনকে সাসপেন্ড করা হল, কাকে বলে হয়েছে? এটা থ্রেট কালচার নয়?' 


মঙ্গলবার, হাইকোর্টে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের আইনজীবী বলেন, কোনও কারণ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। অর্ডারে স্পষ্ট নয় কেন বহিষ্কার। অভিযোগ কী ছিল সেটা জানানো হয়নি। আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী বলেন, রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব। কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে। রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমরা কাউকে বহিষ্কার করিনি। 

পাল্টা জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর আইনজীবী বলেন, ৫০০ জন রেসিডেন্ট চিকিৎসক এঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এনেছেন। অথচ আমাদের না পার্টি করে কীভাবে এই মামলা হতে পারে? 

বিচারপতি এদিন বলেন, পার্টি হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন।

এদিকে, সোমবার নবান্নে যে বৈঠক হয়েছে তার কার্যবিবরণীতে বলা হয়েছে, সমস্ত অভিযোগ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল খতিয়ে দেখতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, এনকোয়ারি রিপোর্ট ও সুপারিশপত্র স্বাস্থ্য দফতর মারফৎ মুখ্য সচিবকে পাঠাতে হবে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget