এক্সপ্লোর

RG Kar Case: এবার RG Kar মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ

CBI Investigation: তদন্তভার হাতে পাওয়ার পর আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে পর পর ১৪ দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

প্রকাশ সিনহা, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : এবার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ । আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার করা হল তাঁকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই।

সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুই জনকেই একই মামলায় একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে আগেই দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করা হল। তবে সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া বারবার যে অভিযোগটা উঠছে, এফআইআর করতে দেরি করা হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর এফআইআর করা হয়েছিল। এছাড়া সিবিআইয়ের আইনজীবী বারবার সুপ্রিম কোর্টে দাবি করছিলেন, ঠিকমতো নমুনা সংগ্রহ করা হয়নি। অর্থাৎ, মিসিং অফ এভিডেন্স। একই অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। 

তদন্তভার হাতে পাওয়ার পর আরজি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষকে পর পর ১৪ দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দিনভর তাঁর জিজ্ঞাসাবাদ হত। পরে তাঁকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। সিবিআই আধিকারিকরা দাবি করেন, ১৪ দিনেও সঠিক তথ্য তুলে দেননি সন্দীপ ঘোষ। 

এদিকে সিবিআইয়ের তরফে বেশ কয়েকবার টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অসুস্থ বলে কিছুদিনের জন্য সময় চেয়ে নিয়েছিলেন। তাঁকে ফের নোটিস করা হয়। আজ তিনি দুপুর ৩টের সময় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। এরপর তদন্তকারী আধিকারিক তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। সিসি টিভি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রের খবর, কিছুক্ষণ আগে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর থেকে শুরু করে সিসি টিভি সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তাঁর কাছে বেশ কিছু নথিও চাওয়া হয়েছিল। আজও নথি নিয়ে সিজিওতে আসেন তিনি। তথ্য প্রমাণের বেশি কিছু গরমিল লক্ষ্য করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হল।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন টালা থানার ওসি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget