এক্সপ্লোর

RG Kar CBI: শনিবার সিজিও কমপ্লেক্স ছাড়তে না ছাড়তেই ফের তলব, সন্দীপ ঘোষকে আবার CBI তলব

CBI on RG Kar Doctors Death Case: এদিন, সিজিও কমপ্লেক্সে  সিবিআইয়ের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।

কলকাতা: আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব। ২দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব। সিজিও কমপ্লেক্স ছাড়তে না ছাড়তেই ফের তলব, সন্দীপ ঘোষকে আবার CBI তলব।

রবিবার সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব, খবর সিবিআই সূত্রে। শুক্রবার, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।এরপর শনিবার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। 

এদিন, সিজিও কমপ্লেক্সে  সিবিআইয়ের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সিবিআই তলবের দ্বিতীয় দফায় প্রায় ১৩ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ। সাংবাদিকরা প্রশ্ন করলেও নিরুত্তরই থেকেছেন এদিন।

এরপরই ফের রবিবারও তাঁকে তলব করল সিবিআই। চিকিৎসকের মৃত্যুর খবর জানার পর কী পদক্ষেপ করেছিলেন? কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। সিবিআই সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপ ঘোষের থেকে চিকিৎসকের মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? জানতে পারার পর কী কী পদক্ষেপ করেন? সূত্রের দাবি, এই প্রেক্ষিতে সন্দীপ ঘোষের থেকে সিবিআই জানতে চায়, যে মোবাইল নম্বর থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেই নম্বর তিনি চেনেন কিনা।  তিনিই কি অ্যাসিস্ট্যান্ট সুপারকে মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের ফোন করতে বলেছিলেন? ঘটনার রাতে চেষ্ট মেডিসিন বিভাগে কারা ডিউটিতে ছিলেন, তা-ও জানতে চাওয়া হয় সন্দীপ ঘোষের থেকে।  

আরও পড়ুন, ১৩ ঘণ্টা পার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, কী কী প্রশ্নে বিদ্ধ RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?

এদিকে আজই সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল WBOA। 'রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ', আর জি কর কাণ্ডে আপনার অবস্থান কী? চিঠি পাঠিয়ে ৩০ দিনের মধ্যে জানতে চাইল WBOA।  

উল্লেখ্য, চিকিৎসক ধর্ষণ-খুনে শুরু থেকেই প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিদ্ধ আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁর বিরুদ্ধে ফের অসংবেদনশীল আচরণের বিস্ফোরক অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের পরিবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget