এক্সপ্লোর

RG Kar Rally: 'অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিলে জনজোয়ার

Junior Doctors Front Rally: 'উই ওয়ান্টি জাস্টিস', 'সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনিতে মুখরিত হল রাজপথ !

কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল । মহালয়ার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে পা মেলালেন অসংখ্য সাধারণ মানুষ। মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ। 'উই ওয়ান্টি জাস্টিস', 'সবাই মিলে পতাকা ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনিতে মুখরিত হল রাজপথ ! জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মিছিলে কার্যত জনজোয়ার। শামিল হলেন বিভিন্ন পেশার মানুষ। 

পায়ে আঘাত নিয়েই মিছিলে শামিল হয়েছেন এক জুনিয়র ডাক্তার। তিনি বললেন, "অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। আমার মনে হয়, নিজেদের যা-ই সমস্যা থাকুক, তার থেকেও আজ বেশি দরকার ন্যায়বিচার। আজ মহালয়ার দিন। মা স্বয়ং নেমে এসেছেন মর্ত্যলোকে। আমাদের সঙ্গে এই অসুর নিধরনের কাজে। আজ লড়ছি, লড়ব...বিচার আমরা ছিনিয়ে আনব। সবরকমভাবে আমাদের কটূক্তি করা হচ্ছে। নানা অভিযোগ চাপানো হচ্ছে। আসলে পরিস্থিতিটা কী আপনারা দেখুন। সাগর দত্ত হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ...বারাসাত মেডিক্যাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ ...সব জায়গায় হামলা হচ্ছে আমাদের ওপর। সিকিউরিটি গার্ডের নামে দুটো সিভিক ভলান্টিয়ার। এই অবস্থায় আমরা ডিউটি করি তো কীভাবে করি ! আমরা যে কর্মবিরতিতে গেছি, এই সিদ্ধান্তটা কোনও সাধারণ মানুষের ক্ষতি করতে নিইনি। এইটুকু ভরসা সাধারণ মানুষকে রাখতে বলেছি।"

ভোর দখল থেকে তর্পণ, মহালয়ার দিনও আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পথে নামল সাধারণ মানুষ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই অভয়ালয়া, রাস্তার ধারে তৈরি হল মানববন্ধন। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।

দিনের পর দিন রাস্তায় হয়েছে আন্দোলন, প্রতিবাদ। মহালয়ার বিশেষ দিনেও বাদ গেল না সেই প্রতিবাদ কর্মসূচী। মহালয়ার আগের রাতে আর মহালয়ার ভোরে চলল রাত থেকে ভোর দখল। জেলা থেকে শহরতলি.. পথে পথে হল প্রতিবাদ। রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget