এক্সপ্লোর

Junior Doctors Rally: মহামিছিল, প্রতীকী অনশন; আজ জোড়া কর্মসূচি জুনিয়র ডাক্তারদের; শহরের কোন প্রান্ত হতে পারে স্তব্ধ ?

Junior Doctors Hunger Strike: ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা।

সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকাল সাড়ে ৪টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।

ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের সদস্য সত্যদীপ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং এই অনশনমঞ্চে আমরা প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিচ্ছি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকাল সাড়ে ৪টার সময় এক মহামিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। 

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব। মনোজ পন্থ বলেন, "এই অনুরোধটাই আমি করছি, তাঁদের কাজে যোগ দেওয়া উচিত। তাঁদের অধিকাংশই কাজে যোগ দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করছি, কাজে ফেরার জন্য।"

শনিবার, রাত সাড়ে ৮ টা থেকে, ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধেয় অনশনস্থলে চৌকি, টেবিল-চেয়ার নিয়ে যেতে বাধা দিলে, বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের। ধর্মতলার পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন শুরু করেছেন। আর, এদিনই, ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ৬ জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি ৪ জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন।

কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক কোয়েল মিত্র বলেন, "জুনিয়ররা যেখানে আমরণ অনশন করছেন, আমরা সিনিয়র হয়ে...ওঁরা তো আমাদেরই ছেলে-মেয়ে। সেখানে আমাদের গলা দিয়ে কি ভাত নামে ? অদ্ভুতভাবে প্রশাসনের তরফ থেকে একটাও বক্তব্য তো আসেইনি ওঁদের সমর্তনে। বরঞ্চ খুব কুরুচিপূর্ণ কথাবার্তা আসছে। সেগুলো আমরা মেনে নিতে পারছি না। যদি আমাদের দিকে তাকিয়েও মাননীয়া একটু ভাবেন এবং কিছু করেন...।" 

এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছে পুলিশ কমিশনারের গলায়। মনোজ ভার্মা বলেন, 'এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।'

স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget