এক্সপ্লোর

Junior Doctors Protest: বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

Kolkata News: প্রশ্ন উঠছে, আর কবে সুবিচার পাবে নিহত চিকিৎসকের পরিবার? এই প্রেক্ষাপটে বুধবার ফের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়ররা।

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে আলোচনা হলেও, তা নিয়ে এখনও কোনও পদক্ষেপ হয়নি। এমনই দাবি করে এবং একাধিক বিষয় তুলে ধরে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব এসেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফেও। 

ফের মুখ্যসচিবকে ইমেল: আর জি কর মামলায় পরপর দু'দিন পিছিয়ে গেছে শুনানি। প্রশ্ন উঠছে, আর কবে সুবিচার পাবে নিহত চিকিৎসকের পরিবার? এই প্রেক্ষাপটে বুধবার ফের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়ররা। ২১ অক্টোবর নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের দাবি, সেই বৈঠকে আলোচনার পরেও একাধিক কাজগুলি এখনও হয়নি। সেসবকিছুই এদিন ইমেল করে মুখ্যসচিবকে জানানো হয়।

৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে বুধবার ফের মুখ্যসচিবকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। চিঠিতে বলে হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) গঠনের বিষয়ে একটি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছিল। কিন্তু সেটা তাদের কাছে পাঠানো রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হয়েছিল, ওবিসি সংরক্ষণের বিষয়ে আদালতে মামলার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তবে একটিও নিয়োগ না করার পক্ষে এটি কোনও যুক্তি নয়। যদি কোনও নির্দিষ্ট রিজার্ভেশন স্থগিতও করা হয়, তবে কোনও নিয়োগ না করার কোনও কারণ থাকতে পারে না। সেন্ট্রাল রিয়েল-টাইম ডিজিটালাইজড বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম সম্পর্কে আমরা আপনাকে ই-মেলের মাধ্যমে নির্দিষ্ট পরামর্শ পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজ্য টাস্ক ফোর্স (STF) এই বিষয়ে যোগাযোগ করেনি। কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে 'গ্রিভান্স রিড্রেসাল সেল' এখনও তৈরি হয়নি।

গতকাল নৈহাটি বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "যারা ভেবেছিল জোর খেলা খেলেছে, তারা ভাবেনি নিহত চিকিৎসকের মা-বাবা অমিত শা-কে চিঠি লিখবেন। আর অমিত শা পত্রাঘাতের পরিবর্তে পদাঘাত করে চলে যাবেন, দেখা পর্যন্ত করবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধর্নায় গিয়ে, ঘরে বসে, নবান্নে ওদের ডেকেছেন। বারবার ওরা ফিরে গেছে, মমতা ধৈর্য না হারিয়ে বলেছেন, ওরা বাচ্চা ছেলে। এখন মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছে ওদের কিছু ভুঁইফোড় নেতা। কিন্তু আন্দোলনটা শেষ হয়ে গেছে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Digital Bed Vacancy: সহজেই জানা যাবে কতগুলি বেড খালি, এবার আরজি করে চালু ডিজিটাল বেড ভ্যাকেন্সি

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget