এক্সপ্লোর

Digital Bed Vacancy: সহজেই জানা যাবে কতগুলি বেড খালি, এবার আরজি করে চালু ডিজিটাল বেড ভ্যাকেন্সি

RG Kar News: এনআরএসের পর এবার আরজি কর হাসপাতালে চালু হল ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম।

কলকাতা: কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালুর পর এবার ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম। এনআরএসের পর এবার আরজি কর হাসপাতালে চালু হল এই পদ্ধতি। তারপরেও উঠছে রোগী হয়রানি ও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। সমালোচনায় সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ।

অকারণে রেফার রুখতে বার বার কড়া বার্তা দিয়েছে সরকার। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু রোগ যে সারেনি, তার প্রমাণও মিলেছে বার বার। পরীক্ষামূলকভাবে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে চালু হয়েছে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা। এনআরএসের পর এবার আরজি কর হাসপাতালে চালু হল ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম।

১০ দফা দাবিকে সামনে সামনে রেখে মিটিং-মিছিল-কর্মবিরতি-অনশনের রাস্তায় হেঁটেছেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবিগুলির মধ্যে অন্যতম হল, অবিলম্বে রাজ্য়ের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা এবং ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম চালু করতে হবে। যে ব্যবস্থার ফলে দুই হাসপাতালের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রেফার করা হবে রোগীকে। রেফারের পর অন্য হাসপাতালে গিয়ে বেডের অভাবে রোগী ও তাঁর আত্মীয়দের দুর্ভোগ পোহাতে হবে না। সহজে জানা যাবে কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে। এই প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর থেকে প্রথম পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হয় কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা। ১লা নভেম্বর থেকে চালু হয় এসএসকেএম সহ ৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবার শহরের ২টি মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম। কিন্তু তারপরেও যে দুর্ভোগ কাটেনি, তার প্রমাণ মিলেছে শনিবারই।

আসানসোলের কুলটির বাসিন্দা উত্তর কুমার সিং(৪০)। কাঠের কাজ করতেন ঝাড়খণ্ডে। রোগীর পরিবারের দাবি, সপ্তাহ দুয়েক আগে সেখানে ছাদ থেকে পড়ে গিয়ে শিরদাঁড়ায় আঘাত লাগে। অস্ত্রোপচারের জন্য় প্রথমে তাঁকে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কাজ না হওয়ায়, বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও পরিকাঠামো না থাকার কথা বলে রেফার করা হয় কলকাতায়। এরপর শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ SSKM-এ আনা হয় রোগীকে। অভিযোগ, হাসপাতালের তরফে বেড খালি নেই জানিয়ে দু'সপ্তাহ পর আসার কথা বলা হয়। এই অবস্থায় প্রায় ৩০ ঘণ্টার মাথায় জুনিয়র ডাক্তারদের হস্তক্ষেপে রোগীকে ভর্তি করা হয় ট্রলিতে। এখানেই শেষ নয়, রাতভর তিন-তিনটি সরকারি মেডিক্যাল কলেজে ঘুরেও বেড না মেলা এবং শেষ পর্যন্ত চিকিৎসা না পেয়ে রোগীমৃত্যুর অভিযোগ উঠেছে মঙ্গলবার। গড়িয়ার বাসিন্দা সুশীল হালদারের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ায়, সোমবার তাঁকে SSKM হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, বেড নেই বলে জানায় কর্তৃপক্ষ।

রাতভর NRS ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘুরেও রোগীকে ভর্তি করা যায়নি। পরিবারের দাবি, মঙ্গলবার সকালে রোগীকে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তাঁরা। সেখান থেকে চিঠি লিখে দেওয়ায় রোগীকে ফের SSKM-এ আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। SSKM সূত্রে খবর, জেনারেল সার্জারির আউটডোরে পাঠানো হয় রোগীকে। তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। NRS ও কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে দাবি, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে, সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হলেও, তা কতখানি কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: HC On Narkeldanga: কালীপুজোর রাতে নারকেলডাঙায় অশান্তি, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget