এক্সপ্লোর

RG Kar Issue: 'এই বাংলাই দেখতে চেয়েছিলাম', প্রতিবাদে মুখর রাজ্য দেখে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

Mithun Chakraborty: প্রতিবাদে মুখর গোটা রাজ্য। 'এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এই আন্দোলনে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন একসঙ্গে থাকি', মন্তব্য মিঠুন চক্রবর্তীর।

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদ করে প্রায় রোজই বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল চলছে। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন (Aparna Sen), স্বস্তিকা মুখোপাধ্য়ায় (Swastika Mukherjee), বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। এছাড়াও দিকে দিকে নানা সংগঠনের প্রতিবাদ মিছিল তো থাকছেই। সকলের একটাই দাবি, 'জাস্টিস ফর আরজি কর'। আর এই প্রতিবাদী বাংলাকে দেখে গর্বিত অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। 

'এই বাংলাই দেখতে চেয়েছিলাম', বললেন মিঠুন চক্রবর্তী

'এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এই আন্দোলনে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন একসঙ্গে থাকি', মন্তব্য মিঠুন চক্রবর্তীর। প্রতিবাদে মুখর গোটা রাজ্য। বৃদ্ধা থেকে শিশু, সাধারণ মানুষ থেকে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা পা মিলিয়েছেন প্রতিবাদ মিছিলে, গলা মিলিয়েছেন স্লোগানে। যা দেখে প্রশংসা করলেন মিঠুন চক্রবর্তী। 'প্রজাপতি' অভিনেতা বলেন, 'এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে যেন আমরা সবাই একসঙ্গে থাকি।'

অন্যদিকে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আখতার আলি। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির মামলায় FIR-এর পর প্রথম কারও বয়ান রেকর্ড। ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ১০.৪০ নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৫তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আরজি কর মেডিক্যালে পার্কিংয়ের দায়িত্বে থাকা দু'জনকে আজ তলব করেছে সিবিআই।

আরও পড়ুন: RG Kar Case: ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, আজ ১৫তম দিনে কী অপেক্ষা করছে ?

আরজি কর কাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদের ঢেউ ওঠে। ফের রাত দখলে নাগরিক সমাজ। রবিবার রাতে ধর্মতলায় ধর্নায় সামিল হলেন স্বস্তিকা, সোহিনী, দেবলীনারা। গানে-স্লোগানে প্রতিবাদ চলল সোমবার ভোর পর্যন্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget