এক্সপ্লোর

RG Kar Case: ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, আজ ১৫তম দিনে কী অপেক্ষা করছে ?

RG Kar Former Principal Sandip Ghosh in CGO Complex: সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৫তম দিন, CGO কমপ্লেক্সে আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ..

কলকাতা: ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ১০.৪০ নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ।

CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৫তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর জি কর মেডিক্যালে পার্কিংয়ের দায়িত্বে থাকা দুজনকে আজ তলব করেছে সিবিআই। মূলত, আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যাঁকে আগেই ছুটিতে যেতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট,এমনকি তাঁকে 'প্রভাবশালী' বলেন প্রধান বিচারপতি। যদিও নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ। আজ তিনি ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখী। রয়েছেন সিজিও কমপ্লেক্সে। 

আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।  সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ। এই প্রেক্ষাপটে, সম্প্রতি দুই চিকিৎসক, কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করে লালবাজার।

কলকাতা পুলিশ সূত্রে দাবি,আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়।এ নিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, যেভাবে পুলিশি দমনপীড়ন চলছে তাতে প্রতিবাদ করা ছাড়া পথ নেই। নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষক্ষেপ। পুলিশ আতঙ্কিত হয়ে চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজে বেড়াচ্ছে। 

আরও পড়ুন, ২৪ দিন পার, RG কর-কাণ্ডের হয়নি কিনারা, আজ লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget