এক্সপ্লোর

RG Kar Protest: ফের রাত দখল, স্লোগানে মুখর সিঁথি থেকে যাদবপুর, শামিল জেলাও

RG Kar News: সিঁথির মোড়ে চলছে মিছিল। যাদবপুরেও প্রতিবাদে সামিল হয়েছেন আমজনতা। রাত দখলের মিছিলে হাঁটছেন হাওড়া, কোচবিহার এবং আরও অনেক জেলার সাধারণ মানুষ।

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগস্ট প্রথমবার রাত দখলে নেমেছিলেন সাধারণ মানুষ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিবাদের ঝাঁঝ যতটা ছিল, এখনও ঠিক তেমনটাই রয়েছে। মাঝে ৪ সেপ্টেম্বর রাতেও রিক্লেইম দ্য নাইটের আহ্বানে রাজপথে নেমেছিলেন আমজনতা। এর আগে এবং পরে  হয়েছে অসংখ্য মিছিল। শুধু কলকাতা শহর নয় জেলায় জেলায় চলেছে বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ সভা। হাল্লা বোল - এই স্লোগানেও রাস্তায় নেমেছিলেন অনেকেই। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় হয়েছে পথনাটিকা। কেউ গেয়েছেন গান। কেউবা রাস্তায় এঁকেছেন গ্রাফিতি। সাধারণ মানুষের সঙ্গে সমস্ত সেলিব্রিটি তকমা ঝেড়ে ফেলে মিছিলের সঙ্গী হয়েছিলেন অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য সমস্ত স্তরের শিল্পীরা। সকলের কণ্ঠে ছিল স্লোগান, গর্জন। 'উই ওয়ান্ট জাস্টিস'- এর দাবিতে মুখর হয়েছিল আকাশ-বাতাস। আজও সেই একই ছবি দেখা গিয়েছে শহর থেকে শহরতলিতে। সিঁথির মোড়ে চলছে মিছিল। যাদবপুরেও প্রতিবাদে সামিল হয়েছেন আমজনতা। রাত দখলের মিছিলে হাঁটছেন হাওড়া, কোচবিহার এবং আরও অনেক জেলার সাধারণ মানুষ। দাবি একটাই, আরজি কর কাণ্ডের বিচার চাই। অভিযুক্তদের কড়া শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এখন রূপান্তরিত হয়েছে উই ডিমান্ড জাস্টিসে। কবে আসছে সুবিচার, কবে ন্যায়বিচার পাবেন নির্যাতিতার পরিবার, এত মানুষের আবেগ-ক্ষোভ-রোষ কবে সুদিন দেখাবে, এখন সেই অপেক্ষাতেই সকলে। 

অন্যদিকে আজ সিবিআই- এর হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর- এ চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। আর্থিক দুর্নীতির মামলায় তিনি আগেই গ্রেফতার হয়েছিলেন। এর পাশাপাশি আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, ঘটনাস্থল বিকৃত করা, দেরিতে এফআইআর দায়ের করা, বক্তব্যে অসঙ্গতি, সঠিক ভাবে তথ্য প্রমাণ সংগ্রহ না করা- সহ একাধিক অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদে নিয়ে যাওয়া হয় বি আর সিং হাসপাতালে। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

এদিকে বৃহস্পতিবারের পর শনিবার সন্ধ্যাতেও ভেস্তে গিয়েছে জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। শনিবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সন্ধ্যায় বৈঠকের আয়োজন করা হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। প্রথম থেকেই বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। এদিক সরকার পক্ষ সেই প্রস্তাবে রাজি হয়নি। বৈঠকের ভিডিও রেকর্ডিং করতে চান আন্দোলনকারীরা। তাঁরা বলেন সরকারও চাইলে মিটিংয়ের ভিডিও রেকর্ডিং করতে পারে। কিন্তু সেখানেও বলা হয় সরকার পক্ষই শুরু ভিডিও রেকর্ডিং করবে বৈঠকের এবং পরে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে জুনিয়র ডাক্তাদের হাতে তুলে দেওয়া হবে। এর পাশাপাশি মিটিংয়ের মিনিটস দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। নিজেদের মধ্যে আলোচনা করে শেষ পর্যন্ত বৈঠকের মিনিটস পাওয়ার আশ্বাসেই আলোচনায় বসতে রাজি হন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অনেক দেরি হয়ে গিয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে, আজ আর বৈঠক সম্ভব নয়।

আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনুন', বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকরাও

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget