এক্সপ্লোর

RG Kar News: 'রিং মাস্টার', এই TMCP নেতাকে সামনে রেখে RG Kar-এ দুর্নীতি চালাতেন সন্দীপ; চার্জশিটে দাবি CBI-এর

CBI Charge Sheet: শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় এই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।

প্রকাশ সিনহা, কলকাতা : হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখেই, আর জি কর মেডিক্যালে দুর্নীতি চালিয়ে গেছেন সন্দীপ ঘোষ। টাকার বিনিময়ে হাউস স্টাফের চাকরি দেওয়া থেকে শুরু করে, অযোগ্যদের নম্বর বাড়ানো, হুমকি। চার্জশিটে এরকম বহু ঘটনার কথা তুলে ধরেছে CBI।

শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, সিবিআই-এর দাবি, আর আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।

টাকার বিনিময়ে মেধাবী যোগ্যদের নম্বর কমিয়ে, কম নম্বরপ্রাপ্তদের নম্বর বাড়িয়ে দেওয়া, হাউস স্টাফদের থেকে ৭-৮ হাজার টাকা করে মাসোহারা নেওয়া, বিরোধিতা করলেই হুমকি দেওয়া...অভিযোগের শেষ নেই। CBI-এর চার্জশিট দেখে বলা যেতেই পারে, আশিস পাণ্ডেকে ব্যবহার করে কার্যত রিং মাস্টারের ভূমিকায় থেকেছেন সন্দীপ ঘোষ। চার্জশিটের ২৯ নম্বর পাতায় CBI-এর তরফে দাবি করা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে আর জি কর মেডিক্যালে ইন্টারভিউয়ের পর মেধার ভিত্তিতে তৈরি হওয়া মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে-বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অন্যায় সুবিধা নেওয়ার জন্য অযোগ্যদের জায়গা করে দেন এবং পেন দিয়ে ইচ্ছে মতো বিভাগ বণ্টন করেন। চার্জশিটে CBI-এর দাবি, কারচুপি করা মেরিট লিস্টের ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী। সেই অকাট্য প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে।

পাশাপাশি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে, ভোট পাইয়ে দিতেও টাকা নেওয়া হত। এমনকী প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঘুষের টাকা নেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। UPI-এর মাধ্যমে আশিস পাণ্ডেকে কে কত টাকা দিয়েছিলেন, তাও চার্জশিটে তুলেছে ধরেছে CBI।

CBI-এর দাবি, এত অপরাধ সত্ত্বেও সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে পারছে না তারা। কারণ তাঁরা দু'জনেই সরকারি কর্মী। গত ১০ তারিখ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়েছে, আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও চার্জশিট পেশ করা হয়েছে। দুই সরকারি কর্মী ও আধিকারিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত তা মেলেনি।

পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, তাঁরা এখনও CBI-এর তরফে এরকম কোনও আবেদন পাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget