এক্সপ্লোর

RG Kar News Update: 'শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক' স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা 

RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক।

RG Kar News Update: মধ্যরাতে স্বাস্থ্য ভবনে শেষ হল জুনিয়র ডাক্তার এবং সরকারের বৈঠক। আর সেখানে থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা। সাফ জানালেন তিন ঘণ্টা ধরে নিষ্ফলা বৈঠক হয়েছে। পুরোটাই সময় নষ্ট। জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি। এতদিন সরকার বসেছিল কতদিনে আমরা অনশনে বসব? শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। নতুন কিছু বলা হয়নি। আমরা বলেছি সময় লাগে সবাই জানে, কিন্তু নির্দিষ্ট কিছু জানান। ওরা বলছেন এখনই নির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। বৈঠকে বলা হল পুজো কাটিয়ে নেওয়া হোক। ফের আমরণ অনশন তুলে নিতে বলা হয়েছে। আমরা বলেছি আপনারা অনশন মঞ্চে এসে অনুরোধ করুন। 

এদিনের বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা বলেছেন, সদিচ্ছার অভাব রাজ্য সরকারের, আজ ফের বোঝা গেল। আমরা বলেছি সময় লাগে সবাই জানে, কিন্তু নির্দিষ্ট কিছু জানান। বলা হয়েছে, স্বাস্থ্য সচিব নিয়ে এই বৈঠকে আলোচনার কিছু নেই। কবে দাবি পূরণ, তা নিয়ে নির্দিষ্ট সময়ের কথা বলেছি। কিন্তু ওরা বলেছেন, এখনই কিছু নির্দিষ্ট বলা সম্ভব নয়। বৈঠকে বলা হয়েছে পুজোটা কাটিয়ে নেওয়া হোক। আমরা বলেছি, আপনারা অনশন মঞ্চে এসে অনুরোধ করুন। ৩ ঘণ্টা ধরে কিছুই হয়নি, বৈঠকের পরে দাবি জুনিয়র ডাক্তারদের। সরকারের বিরুদ্ধে এখনও অনমনীয় অবস্থানের অভিযোগ জুনিয়র ডাক্তারদের। এদিনের বৈঠকে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে নিয়েও মুখ্য সচিবের কাছে সরকারের মনোভাব জানতে চাওয়া হয়। সেখানেও সরকারের তরফে বলা হয়েছে এই বৈঠকে এ নিয়ে কিছু বলা যাবে না। 

ধর্মতলায় অনশন মঞ্চে আমরণ অনশনে রয়েছেন সাতজন জুনিয়র ডাক্তার। চারদিন পার হয়েছে অনশনের। এরপর বুধবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ইমেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে আহ্বান জানানো হয় জুনিয়র ডাক্তারদের। ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এরপরই জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় তাঁরা স্বাস্থ্যভবনে বৈঠকে যাবেন। কিন্তু কোনও রকম রপফা করতে তাঁরা যাচ্ছেন না। বরং ১০ দফা দাবি নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের বৈঠক সেরে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে ফিরে এসেছেন ২৯ জন জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল। সেখানে বাকিদের সঙ্গে আলোচনা-বৈঠক করবেন তাঁরা এমনটাই শোনা যাচ্ছে। 

আরও পড়ুন- স্লোগান দিয়ে ত্রিধারার সামনে আটক ৯, নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে 

সেরা শিরোনাম

Kolkata News: প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
Nitin Gadkari: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget