এক্সপ্লোর

RG Kar Case : মারাত্মক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার, সন্দীপ ঘোষের বিরুদ্ধে FIR ই করল না টালা থানা

তাঁর দাবি, মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে, প্রাক্তন ডেপুটি সুপার আইনজীবীকে নিয়ে যান টালা থানায়। কিন্তু সেখানে পুলিশের থেকে সহায়তা পাননি। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন  ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। কিন্তু, তারপরেও তাঁর FIR নিল না পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। 

আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীষ ঘোষের বিরুদ্ধে সরব হন প্রাক্তন ডেপুটি সুপার। এরপর আবার মঙ্গলবার তিনি বিস্ফোরক সব অভিযোগ আনেন সন্দীপের বিরুদ্ধে। কিন্তু তাঁর দাবি, মঙ্গলবার রাতে অভিযোগ জানাতে, তিনি তাঁর আইনজীবীকে নিয়ে যান টালা থানায়। কিন্তু সেখানে পুলিশের থেকে সহায়তা পাননি।  এফআইআর করেনি পুলিশ ।

আখতার আলির অভিযোগ, থানা থেকে তাঁকে বলা হয়, যেহেতু আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, তাই এখন এফআইআর করা যাবে না। তাঁকে শুধুমাত্র লিখিত অভিযোগ করতে বলা হয়। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।  

মঙ্গলবার ঠিক কী বলেছিলেন আখতার আলি ? প্রভাবশালী তকমাপ্রাপ্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক ১ বছর ৫ মাস আগে দুর্নীতির চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছিলেন আর জি করের প্রাক্তন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি বলেছিলেন, ' আমি ওর দুর্নীতির বিরুদ্ধে এগুলো অ্যান্টি করাপশন ব্যুরোকে জানিয়েছিলাম। আমি ভিজিল্য়ান্স কমিশনকে জানিয়েছিলাম। তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া ওর সঙ্গে আমার প্রকাশ্যে বিবাদ হয়ে যায় এটা নিয়ে, দুর্নীতি নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা অভিযোগ জানিয়েছিলাম।' 

কিন্তু এতদিন বাদে রাজ্য় সরকার যখন সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তে SIT গঠন করছে, তখন তার মধ্য়ে অন্য় কৌশল দেখছে বিরোধীরা। এদিন, স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় আর জি কর মেডিক্যাল কলেজ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে। এর আগে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এই সন্দীপ ঘোষকেই নিশানা করেছিলেন তৃণমূলের আরেক রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও জহর সরকার। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget