এক্সপ্লোর

RG Kar Protest: 'অভয়ার মায়ের মাথা-পিঠে লাঠি দিয়ে মার পুলিশের, আমার স্ত্রীর মৃত্যু হতে পারত', থানায় অভিযোগ অভয়ার বাবার

RG Kar Protest, Abhaya: পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ অভয়ার বাবার। শেক্সপিয়র সরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ার বাবার।

সন্দীপ সরকার, কলকাতা: ডাক্তার মেয়ের ধর্ষণ ও খুনের বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার মা-বাবা। অভিযোগ সেখানে মার খেতে হয়েছে সন্তান হারা মা-কে। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, এবার থানায় অভিযোগ অভয়ার বাবার। 

পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ অভয়ার বাবার। শেক্সপিয়র সরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ার বাবার। অভিযোগে বলা হয়েছে, 'কিড স্ট্রিট-জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ে পুলিশের টানা হেঁচড়া। অভয়ার মায়ের হাত ধরে টানা হেঁচড়া শুরু করে পুলিশ। অভয়ার মায়ের ডান হাতের শাখা ভেঙে যায়। অভয়ার মায়ের মাথা ও পিঠে লাঠি দিয়ে মারে পুলিশ। এটা ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিত হামলা। আমার স্ত্রীকে গুরুতর আঘাত করার জন্যই হামলা। আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার অভিযোগের ভিত্তিতে দ্রুত FIR করা হোক', শেক্সপিয়র সরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ার বাবার। 

এদিকে, নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা। শনিবারই তড়িঘড়ি নিহত চিকিৎসকের মাকে ই-এম বাইপাসের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এরপরই মারাত্মক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের বাবা। তাঁর অভিযোগ, সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। শনিবার সারারাত জরুরি বিভাগে পর্যবেক্ষণে থেকে স্থিতিশীল ছিলেন অভয়ার মা। রবিবার সকালে জরুরি বিভাগ ও স্নায়ু বিভাগের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। তিনি নতুন কোনও সমস্যার কথা জানাননি। সুতরাং চিকিৎসকরা আগের সিদ্ধান্ত মতোই পরামর্শ দিয়েছেন যে, বাড়িতেই তাঁর চিকিৎসা চলতে পারে।                

অন্যদিকে, নিহত তরুণীর চিকিৎসকের বাবার একটি ভিডিও শেয়ার করে সোমবার সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। সবাই জানে CBI-কে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, CBI নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget