এক্সপ্লোর

RG Kar News: 'নিহত চিকিৎসকের শরীরে ছিল একাধিক ক্ষত', সঞ্জয়ের কামড়ের নমুনা সংগ্রহ, মেলানো হবে প্রমাণ!

RG Kar CBI Probe: বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়ের কামড়ের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের 'রহস্য মৃত্যু'র পর উদ্ধার হওয়া দেহ ঘিরে একের পর এক তথ্য প্রকাশ্যে আসে। রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল? কীভাবে মৃত্যু? তা নিয়ে ধোঁয়াশা এখনও। তবে পোস্টমর্টেম রিপোর্টে বলা ছিল যস্ত, দেহে আঘাতের চিহ্ন ছিল, ছিল ক্ষতও। সেই ক্ষতর প্রমাণ মেলাতে এবার আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের 'Teeth Impression' নিল সিবিআই।


বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়ের কামড়ের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন ভাবে কামড়ের দাগ সংগ্রহ করল কেন্দ্রীয় এজেন্সি। 'নিহত চিকিৎসকের শরীরে মিলেছিল একাধিক ক্ষত চিহ্ন', উল্লেখ করা হয়েছিল ময়নাতদন্তের রিপোর্টে। সেই সূত্র ধরেই এদিন 'Teeth Impression' সংগ্রহ করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিতও উল্লেখ করা হয়েছিল।       

আরও পড়ুন, 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ

এর আগে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত? জানতে এবার সঞ্জয়ের DNA ম্যাপিং করিয়েছিল পুলিশ। সূত্রের খবর, পড়ুয়া-চিকিৎসকের থেকে যে সিমেন স্যাম্পল বা দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে দেখতে DNA ম্যাপিং করা হয়। এর থেকে অনেকটা স্পষ্ট হতে পারে, সঞ্জয় একাই আততায়ী, নাকি এই মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও নৃশংস খুনের নেপথ্যে আরও কারও যোগ রয়েছে।

যদিও চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার সঙ্গে সে জড়িত নয়। ধৃত সঞ্জয় রায় এই দাবি করেছেন বলে জানালেন তাঁর আইনজীবী। সেমিনার রুম থেকে দৌড়ে বেরনোর সময় তার হেডফোন পড়ে গিয়েছিল বলে দাবি করেছে ধৃত সিভিক ভলান্টিয়ার। যদিও সিসিটিভিতে  দেখা যায়, ঘটনার দিন ভোর ৪টে নাগাদ চেস্ট মেডিসিন বিভাগের করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget