এক্সপ্লোর

RG Kar Protest : 'যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব' জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব। বেরোবে কি কোনও সমাধান সূত্র ?

কলকাতা : অশনের ১৫ দিন পার। একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুক্রবার বৃহত্তর আন্দোলনের ডাক দেন আন্দোলনকারীরা। আর ঠিক তার পরদিনই শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। তারপর জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব। অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেনও মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তখনই সকলের চোখ আটকায় ধর্নামঞ্চে। তবে কি গলবে বরফ ? বেরোবে কি কোনও সমাধান সূত্র ? 

এরপর ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দাবিই পূরণ করেছি। প্রথমে ৫টি দাবির মধ্যে ৪টি দাবিই পূরণ করা হয়েছিল। শুধু স্বাস্থ্যসচিবকে সরাতে পারিনি'। সময় চাইলেন মুখ্যমন্ত্রী। ফোনে এদিন আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় আন্দোলনকারীদের। তারপর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, 'আমি চিন্তিত।  আমিও আপনাদের মতো একজন মানুষ।কাজেই আমি আপনাদের শুভ কামনা করছি। আপনাদের শারীরিক সুস্থতা জরুরি...। তাড়াতাড়ি আপনারা এই জটিলতা থেকে বেরিয়ে আসুন...যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব'  

মুখ্যমন্ত্রী বলেন,  ' আমি আপনাদের কথায় সায় দিয়ে , ওঁর অনেক কষ্ট হয়েছিল তা সত্ত্বেও, আমার DME, DHS কে সরিয়ে দিয়েছিলাম। আমি কলকাতা পুলিশের কমিশনার, ভীষণ গুরুত্বপূর্ণ পদ তাঁকেও সরিয়ে দিয়েছিলাম। শুধু একটা কাজ করতে পারিনি। পাঁচটা দাবির মধ্য়ে চারটে আপনাদের হয়ে গিয়েছে, একটাই শুধু হয়নি তার কারণ একটা বিভাগে আপনারাও স্বীকার করবেন, একটা পরিবারে যেমন বাবা-মা থাকে, অন্য়ান্য়রাও থাকে, ছেলে মেয়েরাও থাকে। একটা ডিপার্টমেন্ট থেকে যদি আমি সবাইকেই সরিয়ে দিই, তাহলে সেই ডিপার্টমেন্ট চলতে পারে না এবং আমি আপনাদের কথা শুনে DMEকে সরিয়ে দিয়েছিলাম।  DHS কে সরিয়ে দিয়েছিলাম।  তাঁদেরও আমাদের নিয়ে আসতে হবে, ইলেকশন প্রসেস করে, ইলেকশন মানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্য়মে। ... আমি চাইছি প্রক্রিয়াগুলো করতে।... এটা আমার অনুরোধ। আপনারা মানবেন কি মানবেন না এটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। '

শেষে ফের জুনিয়র ডাক্তারদের নবান্নে আলোচনার জন্য ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর্জি জানান, 'আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন। মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে'। 

 

আরও পড়ুন :

'৩-৪ মাস সময় দিন', 'দিদি হিসেবে' অনশন প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রীর, মিলবে সাড়া?

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget