এক্সপ্লোর

RG Kar Case : '৩-৪ মাস সময় দিন', 'দিদি হিসেবে' অনশন প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রীর, মিলবে সাড়া?

১০ দফা দাবিতে ১৫ দিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের তরফে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তার আগে শনিবারই ছিল শহর জুড়ে বিরাট 'ন্যায়যাত্রার' আয়োজন। বৃহত্তর আন্দোলনের ঘোষণার পরের দিনই  অনশন মঞ্চে পৌঁছলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। অনশন শুরুর  ১৫দিনের মাথায় অনশনমঞ্চে এলেন সরকারের দুই শীর্ষকর্তা।  

১০ দফা দাবিতে ১৫ দিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বললেন, 'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দাবিই পূরণ করেছি। প্রথমে ৫টি দাবির মধ্যে ৪টি দাবিই পূরণ করা হয়েছিল। শুধু স্বাস্থ্যসচিবকে সরাতে পারিনি। ' 

এরপর অনশনরত চিকিৎসকদের কাছে কিছুটা সময় চেয়ে নেন তিনি । বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক করতে দিন, একসঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন হবে। ৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে?' 

আগেরবারও যখন স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন মঞ্চে এসেছিলেন, বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি। আর এবার বললেন, 'দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন' 

এরপর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলেন ডা. দেবাশিস হালদার। সকলেরই অপেক্ষা মুখ্যমন্ত্রীর আবেদনে কী প্রতিক্রিয়া দেন অনশনরত চিকিৎসকরা ? প্রত্যাহার করবেন কি তাঁরা অনশন কর্মসূচি ? দীর্ঘ টেলিফোনিক কথোপকথনে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, 'মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব।' এরপর সোমবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী।  

এরই মধ্যে শনিবার নিহত নির্যাতিতার বাড়ির এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত ‘ন্যায়বিচার যাত্রা’ শুরু হয়েছে। রবিবার ধর্মতলার অনশনমঞ্চে ‘মহাসমাবেশে’র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।  উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন। 

আরও পড়ুন :                              

কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়াল, তা নিয়ে কেন চুপ আন্দোলনকারী ডাক্তাররা ? প্রশ্ন কুণালের

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget