এক্সপ্লোর

RG Kar Protests: WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো

Aniket Mahato Updates: কিছুদিন আগেই চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠেছিল স্বাস্থ্য ভবন চত্বর।

কলকাতা: আর জি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন। WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো। এদিন তিনি জানান, 'আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে। এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বলেছি, আপনারা কর্ণপাত করেননি। অভয়া-আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতাপার্থক্য হলেও সাধ্য মতো আমার ভূমিকা পালন করেছি। 'এখন আইনি পরামর্শ উপেক্ষা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।' 

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ আরও বলেন, ''বেআইনি পদক্ষেপ সমর্থন করি না, সরকারের কাছে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'' এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত বলেন, "খুব দুঃখের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আপনারা জানেন, West Bengal Junior Doctors' Front-এর নতুন কমিটি তৈরির পরিকল্পনা হয়। ওই পরিকল্পনার সঙ্গে একমত ছিলাম আমি। কিন্তু ট্রাস্ট বডি যে রয়েছে, তার যে কাগজ রয়েছে, তাতে নতুন করে এগজিকিউটিভ কমিটি তৈরির প্রভিশন নেই। আমি বলেছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই অনুযায়ী ইনকর্পোরেট করা হোক। নইলে কমিটি তৈরি বেআইনি হবে। তবে সরকারের কাছে মাথানত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।" 

এদিকে, অনিকেতের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনকারী চিকিৎসক আশফাকুল্লা নাইয়া বলেন, "West Bengal Junior Doctors' Front তৈরি হয়েছিল স্বতঃস্ফূর্ত ভাবে। এতদিন পাঁচ ট্রাস্টি পদে ছিলেন। প্রেসিডেন্ট অনিকেত মাহাতো ছিলেন, ছিলেন অর্ণব মুখোপাধ্যায়, দেবাশিস হালদার, রাজদীপ এবং কিঞ্জল নন্দ। পাঁচ জন শুধু ট্রাস্ট পরিচালনা করবে, আর বাকি শয়ে শয়ে ছাত্রছাত্রী যাঁরা রাস্তায় ছিলেন, এত মানুষ যে রাস্তায় ছিলেন, তাঁদের সম্মান জানাতে নির্বাচনী প্রক্রিয়ার কথা ভাবা হয়েছিল, সেই মতো এগনো হচ্ছিল। সেখানে কিছু মতবিরোধ হয়েছিল। তাই বলে হঠাৎ করে পদত্যাগ এবং শেষ পর্যন্ত নিজেই নিজের কাছে পদত্যাগ দেওয়া হল। আমরাও অবাক হয়েছি, হতাশ হয়েছি।"

কিছুদিন আগেই চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠেছিল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবন ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার-সহ চিকিৎসকদের একাংশ।মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম, অভয়া ইয়ুথ ফোরাম ও মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা। আন্দোলনকারী চিকিৎসক বলেন সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে।শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হল তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget