এক্সপ্লোর

RG Kar Protest: '১০ মিনিটের মধ্যে হয় ব্যারিকেড খোলো, নাহলে আসতে হবে CP-কে', আন্দোলন থেকে চরম বার্তা জুনিয়র চিকিৎসকদের

RG Kar Doctors Protest: গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত রাখা হয়েছিল সবকিছু। সেখান থেকেই বলা হয়, ১০ মিনিটের মধ্যে ব্যারিকেড না খুলে দিতে হবে, না হলে কমিশনারকে আসতে হবে।

কলকাতা: ২৪ দিন পার, এখনও মেলেনি আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের বিচার। এই প্রেক্ষাপটে এবার লালবাজার অভিযানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ একাধিক দাবিতে অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা।  ডাক্তারদের রুখতে লালবাজারের আগেই লোহার পাঁচিল তুলল পুলিশ। 

সেখানেই শিরদাঁড়ায় গোলাপ বেঁধে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত রাখা হয়েছিল সবকিছু। সেখান থেকেই বলা হয়, ১০ মিনিটের মধ্যে ব্যারিকেড না খুলে দিতে হবে, না হলে কমিশনারকে আসতে হবে। তা না হলে অবস্থান বিক্ষোভ শুরু হবে।  

এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, এই দাবির পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন, চিকিৎসককে খুন ও ধর্ষণে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধের দাবিতে, এদিন লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।                                                                         

পুলিশের লৌহকপাট ভেঙে নয়, বরং শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। কিন্তু যদি পুলিশ কমিশনার ইস্তফা না দেন, সেক্ষেত্রে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিতে পারে তাঁরা এমনটাই জানান হয়েছে। আন্দোলনকারীদের কথায়, 'হয়তো লালবাজার থেকে সিপিকে পদত্যাগ করতে হবে, না হলে আমাদের ওখানে মিছিল করে যেতে দিতে হবে। তাও না হলে সিপিকে এখানে এসে ডেপুটেশন জমা দিতে হবে।'                           

তবে এদিন পুলিশের সঙ্গে কোনও সংঘাতের পথে হাঁটেননি আন্দোলনকারী চিকিৎসকরা। তবে যেখানেই বাধা পেয়েছে সেখানে রাস্তায় বসে পড়েছেন তাঁরা। এরপর পুলিশ কমিশনারকে ১০ মিনিট সময় দেওয়া হয়।

আর জি কর কাণ্ডের পর প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের একের পর এক বক্তব্যে দেখা দিয়েছে বিতর্ক। এদিন তাঁর পদত্যাগের দাবি তুলে লালবাজার অভিযানে গোলাপ হাতেও হাঁটতে দেখা গেল বহু চিকিৎসককে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget