এক্সপ্লোর

RG Kar Protest: কাজ হল না নবান্নের বৈঠকেও, কর্মবিরতিতে অনড় ডাক্তাররা

RG Kar News: ২ ঘণ্টার বৈঠকে কাটল জট। সূত্রের খবর, 'থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে আশ্বাস

কলকাতা: কাজ হল না নবান্নের বৈঠকেও, কর্মবিরতিতে অনড় ডাক্তাররা। সন্ধে পেরিয়ে মধ্যরাত, নবান্নে প্রায় ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক। নবান্নে ম্যারাথন বৈঠকেও কাটল না জট, 'মিনিটস' নিয়ে টানাপড়েন। 'মৌখিক আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব, কিন্তু মিনিটস চূড়ান্ত হয়নি, আমরাও কাজে ফিরতে চাই, কিন্তু কিছু বিষয়ে সমাধানসূত্র বেরোয়নি। বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস', দাবি ডাক্তারদের প্রতিনিধি দলের। এদিনের আলোচনায় হতাশ বলেও জানিয়েছেন ডাক্তাররা। মৌখিকভাবে আশ্বাস মিললেও মিনিটসে সেগুলি ঢোকাতে সমস্যা কোথায়? প্রশ্ন আন্দোলনকারীদের। 

আন্দোলনকারীদের প্রশ্ন, 'থ্রেট কালচার থেকে বেডের সমস্যা-সব দাবি সঠিক বলেছে সরকার। কিন্তু নিরাপত্তা, ছাত্র ভোট থেকে স্বাস্থ্য পরিষেবা-শুধুই মৌখিক আশ্বাস। ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনছেন। কিন্তু কার্যবিবরণীতে দেখলাম, সেই সব কথা আর নেই। মুখে বলা হলেও, দেওয়া হয়নি লিখিত প্রতিশ্রুতি। আলোচনার শেষে আমরা হতাশ, কেন লিখিতভাবে আপত্তি? আমাদের দাবি কার্যকর করতে সরকারের অনীহায় হতাশ।' মুখ্যসচিব জানিয়েছেন দাবিগুলি নিয়ে সুস্পষ্ট ডিরেক্টটিভ আগামীকালের মধ্যে জানাতে, তারপর প্রয়োজনীয় অর্ডার বের করতে তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন, দাবি আন্দোলনকারীদের। 

যদিও প্রথমে শোনা যাচ্ছিল, নবান্নে সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের 'ইতিবাচক' বৈঠক। ৮ দফার মধ্যে ৭ দফাই মেনে নিল সরকার, খবর সূত্রের। স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়া সব দাবি মানল সরকারের, খবর সূত্রের। 'থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে আশ্বাস, হাসপাতালে সুরক্ষা থেকে কেন্দ্রীয়ভাবে খালি বেড বরাদ্দের ব্যবস্থা', জুনিয়র ডাক্তারদের ৮ দফা দাবির মধ্যে ৭ দফাতেই সরকারের সম্মতি, খবর সূত্রের। এদিন সন্ধে সাড়ে ছটায় বৈঠক শুরু হয়। ২ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক হয়। সূত্রের খবর ছিল, ২ পক্ষই সন্তুষ্ট। প্রতি কলেজে জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে টাস্ক ফোর্স। হাসপাতালের সুরক্ষায় মহিলা পুলিশকর্মীদের মোতায়েন। ১৫ দিনের মধ্যে সব মেডিক্যালে কার্যকর হবে সেপারেট রেস্ট রুম, সিসিটিভি ক্যামেরা। ৭ দিন অন্তর রিপোর্ট দিতে হবে। সেন্ট্রাল মনিটর বেড অকুপ্যান্সি, খালি পদ পূরণ করতে হবে, ডাক্তার নিয়োগে স্বচ্ছতা, কলেজ থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে, ছিল এমন দাবিগুলিই। সূত্রের খবর, দাবিগুলির সঙ্গে মৌখিকভাবে সহমত হয়েছে সরকার। যদিও লিখিত কিছু এদিন মেলেনি। 

পরে বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত বলেন, 'যা যা দাবি ছিল- থ্রেট কালচার নির্মূল করা, ছাত্র সংসদের দাবি থেকে শুরু করে রোগী পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে। সব ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা অনেক হয়েছে। কিন্তু মিনিটস যখন চাইলাম তখন মুখ্য সচিব বললেন তিনি দিতে পারবেন না। সামান্য কিছু বিষয় নিয়ে দিতে চেয়েছিলেন আমরা রাজি হইনি। তারপর উনি বললেন একটা মেইল করতে, কাল হয়তো পাঠাবেন। আমরা দেখব তাতে কী থাকে। আমরা দ্রুত কাজে ফিরতে চাই। আমাদের যে দাবি ছিল, ন্যূনতম দাবি-দাওয়া সেগুলো পূরণ করবেন। অবস্থান ও কর্মবিরতি চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি।'

কী কী দাবি ছিল?
মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সবস্তরের কর্মরত নারীদের সুরক্ষার ব্যবস্থা করার দাবি। প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যথেষ্ঠ সংখ্যক নারী পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়েছে। রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্কফোর্স করার কথা বলা হয়েছে। সব টাস্কফোর্সে জুনিয়র ডাক্তারদের রাখার দাবি করা হয়েছে। যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত করার দাবি করা হয়েছে, তাঁদের দাবি পরিষেবা সুনিশ্চিত না করা হলে সুরক্ষা নিয়ে সমস্যা হবে। সব হাসপাতালে ডাক্তার ছাড়াও স্থায়ী ভিত্তিতে নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি করা হয়েছে। হাসপাতালগুলিতে শয্যা নিয়ে দালালচক্র বন্ধ করার দাবি করা হয়েছে। রক্তপরীক্ষা-সহ বাকি পরীক্ষা যেন হাসপাতালে গড়ে ওঠে, সেই দাবি জানানো হয়েছে। জনমুখী ও উন্নত সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দাবি করা হয়েছে। এছাড়া, হাউসস্টাফশিপ নিয়োগ নিয়ে দুর্নীতি বন্ধ করার দাবি করা হয়েছে। সরকারি হাসপাতালে রোগী পরিষেবা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে বেড নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। হাসপাতালে নার্স, স্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে, এই দাবিগুলিও চলছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে বিপত্তি! হুড়মুড়িয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি

 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget