এক্সপ্লোর

RG Kar Protest: 'উৎসবে ফেরার আবেদন অশ্লীল-অমানবিক, বক্তব্য ফিরিয়ে নিন', দাবি আন্দোলনকারী চিকিৎসকদের

RG Kar News: সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা বলেন, 'মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

কলকাতা: আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার আজ এক মাস পূর্ণ হল। বিচারের দাবিতে রাজ্যজুড়ে নাগরিকরা পথে নেমেছেন। এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্য়মন্ত্রী। আজ, মমতা বন্দোপাধ্যায় বলেন, এক মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। যদিও বিচারের দাবিতে আন্দোলনে অনড় প্রতিবাদীরা।  

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছে সমাজের অনেকেই। সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা বলেন, 'মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন শবের উপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি, উৎসবে ফেরার আবেদন অশ্লীল ও অমানবিক'। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। 

এর পাশাপাশি কর্মবিরতিতে অনড় থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে সিপি-র ইস্তফার দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি।  

মমতার এই মন্তব্য নিয়ে শিল্পী সমীর আইচ এ প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলছি উনি কি বুঝতে পারছেন না? আপনি কি এখনও বুঝতে পারছেন না যে আপনার উপদেশ বলুন বা জ্ঞান কেউ শুনতে চাইছে না। আর নিতে পারছে না। অনেক হয়েছে অনেক। ঈশ্বর না করুক আপনার পরিবারের সঙ্গে কোনও মহিলার সঙ্গে এই একই জিনিস হত আপনি পারতেন তো উৎসবে যোগ দিতে? আর জি করের মেয়েটি আমাদের বাংলার সন্তান। প্রত্যেকের মেয়ে। মানুষ কবে উৎসবে ফিরবেন সে ভাবনা আপনি ছেড়ে দিন। আপনার এই চালাকি মন্তব্য আপনি ত্যাগ করুন। বাংলার মানুষ মন থেকে আর আপনাকে চাইছে না।                                                

আরও পড়ুন, মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Amrita Sinha : গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
South 24 Pargana: ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
Rejinagar: রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদের
রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদের

ভিডিও

Non Veg Contro:দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, তা নিয়ে মধ্য়প্রদেশের 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনা
Food Safety Controversy: এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? কী বলছেন বিশেষজ্ঞরা?
Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget