এক্সপ্লোর

RG Kar Protest: 'নির্যাতিতার বাবা বলেছিলেন আপনারা না এগোলে ময়নাতদন্তই হত না হয়তো', লালবাজারে সরব চিকিৎসক সুবর্ণ গোস্বামী

সুবর্ণ গোস্বামী বলেন, 'কলকাতা পুলিশ একটা দমনপীড়ন নীতি শুরু করেছেন। যারা প্রতিবাদ করছেন, সত্যিটা তুলে ধরছেন, তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।'   

সন্দীপ সরকার, কলকাতা: রাখি বন্ধনের দিন পথে নেমে প্রতিবাদ কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের। চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব করা হয় লালবাজারের তরফে। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে যান চিকিৎসকরা। এই চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ। এরই মধ্যে চিকিৎসক মানস গুমটা জানিয়েছেন, 'এখবর পেয়েছি চিকিৎসক রাজা ধরকে তলব করা হয়েছে'।  

এদিকে এই তলব প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, 'গতকাল হোয়াটসঅ্যাপে এই চিঠি পাই কলকাতা সাইবার পুলিশের তরফে। নোটিসে বলা হয়েছিল গতকাল ৩টের মধ্যে যাওয়ার, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। যে অটোপসি রিপোর্ট নিয়ে আমরা কথা বলেছি তা নির্যাতিতার বাবার তরফে বলা হয়েছিল। আমরা সাতটা সংগঠনের তরফে যখন তাঁদের বাড়িতে যাই, সেই সময় বলা হয় যে এটা নিয়ে আপনারা সরব হন। আপনারা সরব না হলে হয়তো পোস্টমর্টেমটাই হত না। তার উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি। সেটাই সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছি।'                                                                           

এরপর সুবর্ণ গোস্বামী বলেন, 'কলকাতা পুলিশ একটা দমনপীড়ন নীতি শুরু করেছেন। যারা প্রতিবাদ করছেন, সত্যিটা তুলে ধরছেন, তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।'   

এদিকে, আর জি কর মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে অবসরপ্রাপ্তরা চিকিৎসকরা। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে এলেন প্রাক্তন চিকিৎসকরা। ষাটের দশকে আর জি কর মেডিক্যালে কাজ করে যাওয়া চিকিৎসকরা অশক্ত শরীরে আন্দোলনে। 

আরও পড়ুন, সন্ধে থেকে তিন-তিনবার হাসপাতালে ! ধরা পড়ে গেল অভিশপ্ত দিনে সঞ্জয়ের সব গতিবিধি, বিস্ফোরক তথ্য সামনে

অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। মিছিলে সামিল হয় আইনজীবীদের সব কটি সংগঠন। মিছিলে হাঁটলেন তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে হাঁটলেন আইনজীবী ফিরদৌস শামিম, ঋজু ঘোষাল, তরুণজ্যোতি তিওয়ারিরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shamik Bhattacharya: 'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget