এক্সপ্লোর

RG Kar Case: আর জি করকাণ্ডের বছর ঘোরার মুখে হঠাৎ থানায় তলব, প্রতিহিংসার অভিযোগে সরব চিকিৎসকরা

RG Kar Doctor Death: মঙ্গলবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভিযোগ করা হয়, বেশ কয়েকদিন ধরে রাতে বাড়িতে পুলিশ যাচ্ছে।

কলকাতা: আর ৩ দিন পর আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনার একবছর পূর্ণ হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের অভিযোগ কারণে-অকারণে বেশ কয়েকদিন ধরে তাঁদের কয়েকজনকে তলব করে নোটিস পাঠাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে আন্দোলনকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি। যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দাবি, কেউ আইনের ঊর্ধ্বে নন। 

৩ দিন পরই ক্য়ালেন্ডারে ৯ অগাস্ট। সেই অভিশপ্ত দিন। যেদিন আর জি কর মেডিক্য়াল থেকে উদ্ধার হয়েছিল অভয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ। সামনে এসেছিল সরকারি হাসপাতালে কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা। একবছর পেরোতে চললেও, বহু প্রশ্নের উত্তর এখনও অধরা বলে দাবি অভয়ার মা-বাবা থেকে আন্দোলনকারীদের। এই প্রেক্ষিতে বিচারের দাবিতে সেই ৯ অগাস্ট অর্থাৎ শনিবার ফের পথে নামার ডাক দিয়েছে আন্দোলনকারী চিকিৎসক সংগঠন। এর মধ্য়েই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের অভিযোগ, কারণে-অকারণে তলব করে নোটিস পাঠাচ্ছে পুলিশ।

মঙ্গলবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভিযোগ করা হয়, বেশ কয়েকদিন ধরে রাতে বাড়িতে পুলিশ যাচ্ছে। এক বছর আগের মামলায় দেওয়া হচ্ছে নোটিস। জামিন অযোগ্য ধারাতেও মামলা দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, "কিঞ্জলের বাড়িতেও দিয়েছে। জামিন অযোগ্য ধারাও আছে পুলিশকে আঘাত, মহিলা পুলিশের সঙ্গে অভব্যতা,বেআইনি জমায়েতের কেস দিচ্ছে। আমাদের কর্মসূচি বানচাল করতে ও ভয়ের বাতাবারণ তৈরী করতে, কর্মসূচি আটকাতে এটা করা হচ্ছে। ভ্য়ান চালক, রিকশ চালক যারা লেপ তোষক দেয়, তাঁদের ও কেস দিয়েছে। আমাদের মামলা করে দমন করা যাবে না। পুলিশ তথ্য প্রমাণ লোপাট, খুনের কেসের তদন্ত করতে পারছে না। এক বছর আগের কেস নিয়ে মামলা করছে।''

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে পাল্টা দাবি, কেউ আইনের ঊর্ধ্বে নন। পুলিশের নোটিসে তাঁরা হাজিরা দেবেন কিনা, তা নিয়ে আইনি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি কৌশিক চাকীকে ১৯ অগাস্ট ২টি নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ। কৌশিক চাকী জানিয়েছে, "গতবছর মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলা অবধি মিছিল সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সেই মিছিলের আগের দিন অনশনকারী জুনিয়র ডাক্তারদের বেশকিছু সামগ্রী পুলিশ আটক করেছিল, তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ঘটনার উল্লেখ করা হয়েছে। থানায় তলব।'' অভয়ামঞ্চের সদস্য তমোনাশ চৌধুরী বলেন, "ভয় দেখাতে করছে। বেশ কিছু চিকিৎসককে ডাকা হয়েছিল। এবারও মিছিল করে যাবে প্রয়োজনে।''

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget