এক্সপ্লোর

RG Kar Case: আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি, আর জি করকাণ্ডে জমায়েত ঘিরে তুলকালাম রানি রাসমণি অ্যাভিনিউয়ে !

RG Kar News: এদিন দুপুর ৩টের সময় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, অভয়া মঞ্চের উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশ প্রথম থেকে বাধা দিচ্ছে।

সুদীপ্ত আচার্য, কলকাতা : ৯০ দিন পরেও চার্জশিট দিতে পারেনি CBI। যার জেরে জামিন পেয়ে গেছেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষিতেই CBI-এর তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবাদে ফের পথে নেমেছেন ডাক্তারদের বিভিন্ন সংগঠন। এদিন অভয়া মঞ্চের (৮০টির বেশি সংগঠনের যৌথ মঞ্চ) তরফে রানি রাসমণি অ্যাভিনিউয়ে গণ জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেই জমায়েত ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হল। সেই জমায়েতে সামিল হন বিভিন্ন চিকিৎসক সংগঠনের সদস্যরা। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আরজি করকাণ্ডে সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে বলে দাবি জানান আন্দোলনকারীরা। সেই সময় পুলিশের তরফে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ঠেলাঠেলিতে পড়ে যান মহিলা আন্দোলনকারী। বিরাট সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন ছিল সেখানে। ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। 

এদিন দুপুর ৩টের সময় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, অভয়া মঞ্চের উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশ প্রথম থেকে বাধা দিচ্ছে। তাঁদের মাইক নিয়ে আসতে দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে সমঝোতায় একটা ম্যাটাডর নিয়ে আসা হয়। ম্যাটাডর থেকে বক্তব্য রাখেন নিহত নির্যাতিতার বাবা-মা। এরপর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি পালনের কথা ছিল। সেটা শুরু হতেই মোতায়েন থাকা বিরাট সংখ্যক পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উত্তেজনা চরমে ওঠে।

পদে পদে ষড়যন্ত্রের তত্ত্ব। আদালতে দাঁড়িয়ে বার বার যোগসাজশের অভিযোগ। দুই মাথার এক জায়গায় হয়ে তথ্যপ্রমাণ লোপাটের দাবি। সিবিআইয়ের কাছে এত তত্ত্ব থাকার পরও, গতকাল আর জি করে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ ও টালা থানার তৎকালীন ওসি। তার কারণ, গ্রেফতারের ৯০ দিনেও তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি CBI। অর্থাৎ ষড়যন্ত্রের তত্ত্বের 'ছড়াছড়ি' সত্ত্বেও, এখনও অবধি তথ্য় জমা দিতে পারল না তারা। আর এতেই নানা মহলে প্রশ্ন উঠছে। এর প্রতিবাদে নতুন করে ফের কলকাতার রাস্তায় আন্দোলনের ঝড় উঠতে পারে বলে অনুমান করা হচ্ছিল। জুনিয়র চিকিৎসকরা গতকালই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেইমতোই এদিন থেকে পথে নামল বহু সংগঠন।

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget