এক্সপ্লোর

RG Kar Protest Update : সুপ্রিম কোর্টের অনুরোধ মানবেন কি পড়ুয়ারা ? আন্দোলন নিয়ে কী জানালেন জুনিয়র ডাক্তাররা ?

RG Kar Protest : কতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি কীভাবে সুনিশ্চিত হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে আন্দোলনকারীরা মনে করছেন।  

১২ দিন পার । আন্দোলবে অনড় জুনিয়র ডাক্তাররা। আর জি করার নির্যাতিতার সঠিক বিচার না পাওয়া অবধি এই আন্দোলন চলবে জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। ক্রমেই জোরদার হচ্ছে তাদের প্রতিবাদ। সঙ্গে তাঁরা পেয়েছেন সাধারণ মানুষকে। পেয়েছেন বিশিষ্ট প্রতিষ্ঠিত চিকিৎসকদের। পেয়েছেন শিল্পী, সাহিত্যিকদের। এরই মধ্যে সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানায়। 

মঙ্গলবার আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিমকোর্ট একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানায়। সেই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ধর্মঘটী চিকিত্‍সকদের কাছে একটি অনুরোধ রাখেন। বলেন, তাঁদের কাজে ফেরার জন্য অনুরোধ করছি। সমাজের স্বার্থেই তাঁরা কাজে ফিরুন।

শীর্ষ আদালত জানায় জুনিয়র ডাক্তারদের উদ্বেগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করছে আদালত। আদালতের উপর আস্থা রেখেই তাঁরা কাজে যোগ দিন। কিন্তু কী ভাবছেন আন্দোলনকারীরা ?

আর জি কর মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ জুনিয়র ডক্টর্সের বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেফতার না হওয়া এবং সিবিআই তদন্তের সন্তোষজনক অগ্রগতি না জানতে পারা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা।       

এ ছাড়া, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে এতদিন বাদে রাজ্য সরকার SIT গঠন করায়, নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন রয়েছে। কতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি কীভাবে সুনিশ্চিত হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে আন্দোলনকারীরা মনে করছেন।  

অন্যদিকে, শীর্ষ আদালতের নির্দেশের পর বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল ৯টা নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে আর জি কর মেডিক্যালে টিম নিয়ে পৌঁছে যান CISF-এর DIG কে প্রতাপ সিং। এরপরই হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে আধাসেনা।  

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget