এক্সপ্লোর

RG Kar Protests: আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বসতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

Central Forces: নিরাপত্তার কারণে হাসপাতাল চত্বরে অনশনে বসা যাবে না বলে জানিয়েছে CISF, দাবি প্রাক্তনীদের।

কলকাতা: আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের প্রতীকী অনশনে বসতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। নিরাপত্তার কারণে হাসপাতাল চত্বরে অনশনে বসা যাবে না বলে জানিয়েছে CISF, দাবি প্রাক্তনীদের। হাসপাতালের মধ্যে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেন আর জি কর মেডিক্যালের প্রাক্তনীরা। (RG Kar Protests)

আট দিন ধরে একটানা অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্মতলার অনুশন মঞ্চে পর পরে তিন জন অসুস্থও হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁদের। সেই আবহেই রবিবার আর জি কর হাসপাতাল চত্বরে অনশনে প্রতীকী অনশনে বসার সিদ্ধান্ত নেন হাসপাতালের প্রাক্তনীরা। কিন্তু সেখানে CISF তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। (Central Forces)

আজ সকাল ৮টা থেকে আর জি কর হাসপাতালে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসার কথা ছিল প্রাক্তনী। ঠিক হয়েছিল, প্রথমে ১৪  জন অনশনে বসবেন। কিন্তু সময়ের সঙ্গে সংখ্যাটা বাড়তে থাকে। ১৪ থেকে ১৬ জন ২৪ ঘণ্টা অনশনে বসবেন বলেও জানা যায়। প্রথমে আর জি কর হাসপাতালের অনশন মঞ্চে কর্মসূচি করার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছলে বাধাপ্রাপ্ত হতে হয় CISF-এর কাছে।

এর পর, আর জি করের প্রাক্তনীরা হাসপাতালের অনশন মঞ্চ থেকে সরে এসে, প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে সরে আসেন। সেখানেই প্রতীকী অনশনে বসার সিদ্ধান্ত হয়। সেই মতো বসেও পড়েন অনেকে। কিন্তু সেখানে এসে উপস্থিত হয় CISF. প্রাক্তনীদের সঙ্গে কথা বলেন CISF-এর জওয়ারা। দুই পক্ষের মধ্যে বাদানুবাদও হয়। অনশনে বসা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় CISF-এর তরফে।

আর জি করের প্রাক্তনীদের CISF জানায়, নিরাপত্তা জনিত কারণে হাসপাতাল চত্বরে কর্মসূচি করা যাবে না। এর পাল্টা প্রাক্তনীরা জানান, শান্তিপূর্ণ ভাবে অনশন করবেন তাঁরা। কোনও রকম চিৎকার, স্লোগান উঠবে না। এর পর কলকাতা পুলিশের বেশ কয়েক জন আধিকারিকও এসে পৌঁছন ঘটনাস্থলে। সেখানে অনশনে বসা যাবে না বলে জানা যায়। 

যদিও এখনও পর্যন্ত হাসপাতাল চত্বরে বসে রয়েছেন প্রাক্তনীরা। তাঁদের বক্তব্য, যে যা বলে বলুক, তাঁরা সেখানেই অনশনে বসবেন। অনেকেই সেখানে বসে রয়েছেন। ধর্মতলায় এখনও আমরণ অনশন কর্মসূচি চলছে যেখানে, আর জি করের প্রাক্তনীরা হাসপাতাল চত্বরে প্রতীকী অনশনে বসতে পারেন কি না, তা-ই এখন দেখার।

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget