এক্সপ্লোর

RG Kar Protests: আমরণ অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা, সেই আবহেই বৈঠক কুণাল-নারায়ণের, জোর জল্পনা

Junior Doctors Protest: জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য রফাসূত্র খুঁজতেই বৈঠক বলে জল্পনা শুরু হয়েছে।

কলকাতা: চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তৃণমূল নেতা কুণাল ঘোষের। বৃহস্পতিবার মধ্য কলকাতায় কুণালের সঙ্গে সঙ্গে একঘণ্টা বৈঠক করলেন নারায়ণ। বামপন্থী চিকিৎসক নারায়ণের সঙ্গে কুণালের এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য রফাসূত্র খুঁজতেই বৈঠক বলে জল্পনা শুরু হয়েছে। (RG Kar Protests)

বৃহস্পতিবার সন্ধেয় কুণাল এবং নারায়ণের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। তৃণমূল নেতার সঙ্গে এই বৈঠকের কারণ জিজ্ঞাসা করলে নারায়ণ বলেন, "আমি কিন্তু কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের সঙ্গে দেখা করতে আজ আসিনি। আমি আগেও বহুবার বলেছি, মানুষ কুণাল ঘোষ আর কোনও দলের মুখপাত্র কুণাল ঘোষ আলাদা। একজন প্রাক্তন সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিছু জিনিস ক্লিয়ার করার জন্য।" (Kunal Ghosh)

নারায়ণ জানিয়েছেন, আগেও কুণালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। একটি রক্তদান শিবিরে আগেও আলাপ হয়েছিল। মানুষের সঙ্গে মানুষের দেখা, কথা হতেই পারে। মানুষের সেটাই কাজ বলে জানান। জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দলন চালিয়ে যাচ্ছেন, আমরণ অনশনে অনড় রয়েছেন, সেই নিয়ে কথা হয়েছে কি না জানতে চাওয়া হয়। জবাব নারায়ণ বলেন, "না, সেরকম কোনও আলোচনা হয়নি। আমি চাইছি, সব ছেলেরা যেন ভাল থাকে। যারা অনশন করছে, এক-একজন জুয়েল ছেলে। আমি ওদের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন।"

আন্দোলনকে ঘুরপথে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠছে জোড়াফুল শিবির থেকে, তাও সন্যাৎ করে দেন নারায়ণ। তিনি বলেন, "আমি এসব মানি না। জুনিয়র ডাক্তাররা আমাদের থেকেও পরিণত। যেভাবে করেছে, আমাদের কোনও ভূমিকা নেই। ওরা আমাদের ছেলের বয়সি। ওদের কোনও অঘটন ঘটুক চাইব না আমরা।"

আর জি করের ঘটনা নিয়ে যে অনশন, আন্দোলন চলছে সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সিবিআই তদন্তের আর্জি মঞ্জুর হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশও এসেছে। সেই নিয়েও কি কথা হল না? এ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নারায়ণ। তাঁর কথায়, "নিঃসন্দেহে কথা বলব। তারই সঙ্কেত হয়ত আজ!"

বৈঠক নিয়ে কুণাল বলেন, "বাচ্চা ছেলেমেয়ে। সহযোদ্ধার প্রতি তাদের যে আবেগ, সেগুলিকে রাজনৈতিক ভাবে পরিচালনা করার চেষ্টা চলছে। যাঁরা সিনিয়র ডাক্তার, যাঁরা অভিভাবকের মতো, তাঁরা নিশ্চয়ই সেটা চাইবেন না! ইতিমধ্যেই সরকার অনেকগুলি পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যসচিব স্টেটাস রিপোর্ট দিয়েছেন। মেধাবী ছেলেমেগুলি, আমাদের ঘরের ছেলেমেয়েগুলির অনশন, যাঁরা সত্যিভাবে মানবিক দৃষ্টিতে দেখছেন, মুখ্যমন্ত্রী থেকে সিনিয়র ডাক্তার এবং অভিভাবকরা, তাঁরা কিন্তু এই অনশন চাইছেন। রাজনীতির জন্য ছেলেমেয়েগুলিকে ব্যবহার করতে চাইছেন যাঁরা, তাঁরা অনশনের পক্ষে। এর থেকে বেরিয়ে আসার জন্য যদি কেউ চিন্তা করেন, আলোচনা করেন, আমরা স্বাগত জানাই। ডক্টর ব্যানার্জি একজন সিনিয়র ডাক্তার, অভিভাবক, অনশনকারীদের শুভান্যুধায়ী হিসেবে এসেছিলেন। কিছু বিষয়ে কথা হয়েছে।" তবে কী কথা হয়েছে, তা এখনই খোলসা করতে চাননি কুণাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget